‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরে বাম ও নকশালপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে এবিভিপি’র চূড়ান্ত অশান্তির ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা বিষয়টির পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছেন তিনি। আজ, শনিবার ভবানীপুরের নর্দার্ন পার্ক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং। ওখানে বন্দেমাতরম গাওয়া হয় না। জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপন করা হয় না।’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষ নিয়ে গত তিনদিন ধরে খবরের শিরোনামে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। গেরুয়া ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে অশান্তি, প্রতিবাদ মিছিল ঘিরে উত্তপ্ত দেশের এই নামী শিক্ষা প্রতিষ্ঠান। সেই ঘটনা নিয়েই আজ, শনিবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুর থেকে তিনি জানিয়েছেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্দেমাতরম গাইতে দেয় না। জাতীয় পতাকা ওড়ে না এখানে। শিক্ষাদফতরকে ঢুকতে দেয়নি কোনওদিন, সিসিটিভি লাগাতে দেয় না। কিন্তু আমরা যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। যাদবপুর নিয়ে অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়ায় কাঁদছেন। বহু সংবাদমাধ্যমে অনেক কিছু লিখেছেন। তাঁরা শুনে রাখুন, এরাজ্যে থাকতে গেলে বন্দেমাতরম গাইতে হবে। দেশপ্রেম, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের সঙ্গে কোনও আপস নয়। যারা কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তুলছে, তাদের মুখ সেলাই করে দেওয়ার দায়িত্ব আমাদের। বিজেপির সাংগঠনিক জেলার সিদ্ধান্ত নিয়েছে, রাখির দিন ১০ লক্ষ কণ্ঠে বন্দেমাতরম গাওয়া হবে যাদবপুরে। ওইদিন আমি নিজেও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি।’

আরও পডুন: ‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকরে টুকরে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এক শ্রেণির টুকড়ে-টুকড়ে গ্যাং ও রাষ্ট্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। সংবাদমাধ্যমের একাংশ তাদের পক্ষ নিয়ে যতই আহা-উহু করুক, সরকার নিজের অবস্থান থেকে একচুলও সরবে না। এই সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণের উদ্দেশ্যে এসেছে। জাতীয়তাবাদ, সনাতন সংস্কৃতি, বন্দেমাতরম, তেরঙ্গা, রবীন্দ্রনাথ-নেতাজি-বঙ্কিমচন্দ্র কিংবা কালীঘাট, দক্ষিণেশ্বর ও তারকেশ্বর ধামের আস্থার সঙ্গে কোনও সমঝোতা করা হবে না।’

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা