‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করা হবে। সেইদিন গোটা রাজ্যজুড়ে নানান অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি খোদ শহরে ১ লক্ষ মহিলাদের নিয়ে একটি জনসভা করবেন।

অন্নপূর্ণা যোজনা নিয়ে দিকে দিকে ক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। অনেকের দাবি, তাঁরা প্রকৃত প্রাপক হয়েও বঞ্চিত হয়েছেন। কেউ কেউ অযোগ্য হয়েও এই প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু বহু যোগ্য পাননি। কেউ বঞ্চিত হবেন না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তাঁদের সকলকে এমনই আশ্বাস দিয়েছেন।

আরও পডুন: বেহালা থেকে গ্রেফতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলের মালিক বীরেশ্বর মিত্র

ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তৃণমূল ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার শুরু করতে গিয়ে কত মাস সময় লাগিয়েছিল? মাত্র ৫০০ টাকা দিতে বছর শেষ হয়ে গিয়েছিল। আর আমাদের সরকারের বয়স মাত্র ১০০ দিন। মাসে ৩০০০ টাকা দিতে ঝাড়াই বাছাই করতে সময় লাগছে। কিন্তু প্রকৃত প্রাপকরা বঞ্চিত হবেন না কথা দিচ্ছি। মাত্র ৫০০ টাকা দিতে তৃণমূল কংগ্রেস কতদিন সময় লাগিয়েছিল ২০২১ সালে? এরপর ২০২৪ সালে ঠিক লোকসভা ভোটের আগে সেই ৫০০ টাকা হয় ১০০০ টাকা। আর বিধানসভা ভোটের তিন মাস আগে ১৫০০ টাকা করা হয়। যেখানে যেখানে বিজেপি জিতেছিল, সেখানকার মহিলাদের বিগত দিনের ৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়নি। প্রতিহিংসার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটা করেছিল। ১ কোটি ৪৫ লক্ষ মহিলা আগস্টে টাকা পেয়েছেন। জুনে ২৮ লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃতি পাওয়ার যোগ্য, তারা সকলেই পাবেন। আরও ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে রিলস বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে, হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধিতে চলবেন না। যোগ্যরা সকলে টাকা পাবেন। হকের টাকা থেকে কাউকে বঞ্চিত করা হবে না, সেই আশ্বাস দিচ্ছি।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অন্নপূর্ণা দিবস পালন করব। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সেইদিনই এই দিবস পালন করা হবে।’

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা