হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   কথায় বলে, ভাগ্যে থাকলে কোনও না কোনও ভাবে তা ঠিক সামনে এসে হাজির হয়। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে এক কৃষকের সঙ্গে। নিজের ছাগল হারিয়ে যাওয়ায় সেটিকে খুঁজতে বেরিয়েছিলেন তিনি। তখনও ঘুণাক্ষরেও ভাবেননি, একটি হারানো ছাগলই তাঁর জীবনে এমন চমক নিয়ে আসবে। ছাগলটির খোঁজে গ্রামের আশপাশের বিভিন্ন জায়গায় ঘুরছিলেন  কেনিয়ার কৃষক। দীর্ঘক্ষণ খোঁজার পর হঠাৎই এমন একটি জায়গায় পৌঁছে যান, যেখানে মাটির নীচে সোনার খনির সম্ভাব্য সন্ধান মেলে। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের মধ্যেও শুরু হয় ব্যাপক কৌতূহল। 

খবর ছড়িয়ে পড়তেই পশ্চিম কেনিয়ার প্রত্যন্ত চেপোরোরে গ্রামে শুরু হয় কার্যত ‘গোল্ড রাশ’। কয়েক সপ্তাহের মধ্যে সেখানে জড়ো হয়ে যান হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসনের দাবি, একসময় সোনার আশায় এলাকায় ভিড় করেছিলেন প্রায় ১০ হাজার মানুষ। ওয়েস্ট পোকট কাউন্টির চেপোরোরে একসময় ছিল ঝোপঝাড় আর পশুচারণের জমি। এখন সেই এলাকাজুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত, মাটির স্তূপ এবং অস্থায়ী খনি। ৩৩ বছরের   কৃষক মান্দেসে লোমাচার জানান, হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে নদীর ধারে কয়েকজন মহিলাকে মাটি ধুয়ে সোনা খুঁজতে দেখেন। কৌতূহলবশত তাঁদের সঙ্গে যোগ দেন তিনি। সেখানেই মেলে সোনার কণা। পরে প্রায় তিন গ্রাম সোনা বিক্রি করে তিনি পান ৩৬ হাজার কেনিয়ান শিলিং, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৩ হাজার টাকার কাছাকাছি। লোমাচারের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই চেপোরোরেতে  নামে মানুষের ঢল। স্থানীয় প্রশাসনের মতে, কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিবেশী দেশ উগান্ডার মানুষও সোনার আশায় সেখানে ছুটে আসেন। 

আরও পড়ুন: পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

দিনভর কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন মানুষ। সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে কাছের মৌসুমি নদীতে। সেখানে বাটি ও অন্যান্য পাত্রে কাদা-বালি ধুয়ে খোঁজা হচ্ছে সোনার ক্ষুদ্র কণা। অনেকের দাবি, কেউ কয়েকশ শিলিং মূল্যের সোনা পেয়েছেন, আবার কারও হাতে নাকি উঠেছে কয়েক হাজার শিলিংয়ের ধাতু। তবে চেপোরোরেতে সত্যিই বিপুল সোনার মজুত রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকাটি থেকে পাওয়া মাটি ও পাথরের নমুনা পরীক্ষা করা হচ্ছে। মাটির নীচে কতটা সোনা রয়েছে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, পরীক্ষার পরই তা স্পষ্ট হবে।  অন্যদিকে,  হাজার হাজার মানুষের ভিড়কে কেন্দ্র করে এলাকায় গড়ে উঠেছে নতুন ব্যবসাও। খাবার, জল, রুটি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে উপার্জনের রাস্তা তৈরি করেছেন বহু স্থানীয় বাসিন্দা। 

 

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়