হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি:   সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা পরিষেবায় আরও নজরদারি বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার কোনও রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথম ৭২ ঘণ্টা সংশ্লিষ্ট ফ্যাকাল্টি ও চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকতে হবে। রোগীর চিকিৎসা ও পর্যবেক্ষণে আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যেই এই নতুন নির্দেশিকা বলে জানানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে। 

সোমবার (২৪ অগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও রোগী হাসপাতালে ভর্তি হওয়ার দিন থেকে পরবর্তী দু’দিন পর্যন্ত সংশ্লিষ্ট চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে পারবেন না। অর্থাৎ, রোগী ভর্তির সময় থেকে টানা তিন দিন বা ৭২ ঘণ্টা এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, কোনও চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস করার জন্য আগে থেকে অনুমতি থাকলেও এই নতুন নিয়মের ক্ষেত্রে তা কার্যকর হবে না। হাসপাতালে ভর্তি রোগীর চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

স্বাস্থ্য দফতরের মতে, হাসপাতালে ভর্তির পর প্রথম কয়েক ঘণ্টা এবং পরবর্তী দিনগুলি রোগীর চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও ফ্যাকাল্টিদের আরও ঘনিষ্ঠভাবে রোগীর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা প্রয়োজন। সেই কারণেই তাঁদের হাসপাতালেই পর্যাপ্ত সময় দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চাইছে রাজ্য। নতুন নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, ডিরেক্টর এবং MSVP-দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য দফতর এবং চিকিৎসা শিক্ষা দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদেরও নির্দেশিকা কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে।

 

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া