বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি:  চিনির দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। হে হারে দাম বাড়ছে তাতে সাধারণ মধ্যবিত্তরা বলছেন এবার চিনি খাওয়াই ছেড়ে দেবেন। এই আবহেই বড় আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। তাঁর দাবি, কোথায় ‘লিকেজ’ হচ্ছে, তার সন্ধান মিলেছে এবং সেই জায়গাতেই ব্যবস্থা নেওয়া হবে।

মূল্যবৃদ্ধি রুখতে রাজ্যে নতুন করে টাস্ক ফোর্স সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ৭২টি সাব-ডিভিশন এবং ৩৫টি পুলিশ কমিশনারেট স্তরে এই টাস্ক ফোর্স কাজ করবে। সাব-ডিভিশনে এসডিও এবং পুলিশ কমিশনারেট এলাকায় ডিসি পর্যায়ের আধিকারিকরা এর নেতৃত্বে থাকবেন। তাঁদের সঙ্গে থাকবেন আরও সরকারি আধিকারিকরা। তিনি জানান, ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালন হবে। 

আরও পড়ুন: পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

শুভেন্দু অধিকারীর আশ্বাস, বাজারে বেআইনি মজুত বা সরবরাহ ব্যবস্থার যে জায়গাগুলিতে সমস্যা তৈরি হচ্ছে, সেগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছেন, ‘লিকেজ কোথায় আছে পেয়ে গিয়েছি, আমরা করে দেব। এখানে হবে না সুযোগ, শক্তিশালী সরকার হয়েছে।’ উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে রাজ্যে চিনির দাম  লাফিয়ে বেড়েছে। কিছুদিন আগেও যেখানে এক কেজি চিনি প্রায় ৪৮ টাকায় পাওয়া যাচ্ছিল, সেখানে দু’সপ্তাহ আগে দাম বেড়ে হয় প্রায় ৫৮ টাকা। বর্তমানে খুচরো বাজারে এক কেজি চিনির দাম প্রায় ৬৮ টাকার আশপাশে পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধিতে স্বাভাবিকভাবেই চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর কতটা সুরাহা হয় সেটাই এখন দেখার। 

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া