ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তায় স্বাভাবিক ভাবেই ছুটছিল একের পর এক গাড়ি। বাইরে থেকে দেখে ঘুণাক্ষরেও বোঝার উপায় ছিল না, ভিতরে লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ মাদক। পর পর তিনটি অভিযানে গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে এল ৫২০ কেজি গাঁজা। ছত্তীসগঢ়ের জশপুরে এই ঘটনায় এক মহিলা-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে তিনটি গাড়িও। উদ্ধার হওয়া গাঁজা এবং গাড়ির মোট মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, ওড়িশা থেকে গাঁজার ওই বিপুল চালান উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রথম দু’টি অভিযান হয় কুনকুরি থানা এলাকায়। সেখানে একটি নম্বরহীন বোলেরো পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ২৪৬ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনায় বিহারের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। এর পর অন্য একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মেলে আরও ২৪৮ কেজি গাঁজা। তবে পুলিশকে দেখেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক। গাড়ি এবং গাঁজা বাজেয়াপ্ত করা হলেও এখনও তার সন্ধান মেলেনি। তাকে ধরতে তল্লাশি চলছে। এরপর নারায়ণপুর থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়ি আটক করে পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় ২৬ কেজি গাঁজা। ঘটনায় মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা কমল কিশোর ওঝা এবং এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

তিনটি ঘটনায় মোট ৫২০ কেজি গাঁজা উদ্ধারের পর পাচারচক্রের শিকড় খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। কার কাছ থেকে এই গাঁজা এসেছিল এবং উত্তরপ্রদেশে কার হাতে তা পৌঁছনোর কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, এর পিছনে রয়েছে বড়সড় পাচারচক্র। ‘অপারেশন ট্রমা’-র আওতায় এই অভিযান চালানো হয়েছে। জশপুরের পুলিশ সুপার ড. লাল উমেদ সিং জানিয়েছেন, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত চলছে।

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু