যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া পেট্রাপোলে গাছের গুড়ির আড়াল থেকে উদ্ধার হল দুটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে যশোর রোডের ধারে হরিদাসপুর সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালায় পেট্রাপোল থানার পুলিশ। সেখানেই একটি কাপড়ের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র ও কার্তুজগুলি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শুক্রবার ওই এলাকায় তল্লাশি শুরু হয়। যশোর রোডের পাশে একটি গাছের গুড়ির ফাঁকে সন্দেহজনকভাবে রাখা ছিল একটি ব্যাগ। সেটি খুলতেই বেরিয়ে আসে দুটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েকটি কার্তুজ। এরপর সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পেট্রাপোল থানার ওসি এবং বনগাঁর এসডিপিও। তাঁদের উপস্থিতিতে এলাকাটি ভালভাবে খতিয়ে দেখা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ আইনি প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

রাখিবন্ধনের উৎসবের মধ্যেই সীমান্তবর্তী এলাকায় এই অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কী উদ্দেশ্যে সেখানে আগ্নেয়াস্ত্রগুলি লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়েই এখন তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও অপরাধমূলক কাজ বা নাশকতার পরিকল্পনার সঙ্গে এই অস্ত্র উদ্ধারের যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত জানিয়েছেন, বেআইনি অস্ত্র ও বোমাবারুদের বিরুদ্ধে গোটা রাজ্যেই পুলিশের অভিযান চলছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পেট্রাপোলেও অভিযান চালানো হয়। এর আগে বনগাঁ থানা এলাকাতেও অস্ত্র কারবারের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এখন তদন্তকারীদের মূল লক্ষ্য, উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে এল এবং কারা সেগুলি ওই জায়গায় লুকিয়ে রেখেছিল তা খুঁজে বের করা। অস্ত্র উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পেট্রাপোল থানার পুলিশ।

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের