নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের একদিনের ব্যবধানেই বড় বিপদ থেকে রক্ষা পেলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ‘শিকার’ ছবির শুটিংয়ে নেপালে থাকা অপু ও তাঁর গোটা টিম অল্পের জন্য ভয়াবহ বিপদ এড়িয়ে শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরেছেন। শুক্রবার ঢাকায় ফিরে সেই আতঙ্কের অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন অভিনেত্রী।

অপু জানান, গত ২৬ অগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বে একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। অথচ ঠিক পরের দিন, ২৭ অগস্ট ওই পথ দিয়েই কাঠমান্ডু ফেরার পরিকল্পনা ছিল তাঁদের। ফলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানেই বড়সড় বিপদের মুখে পড়তে পারত গোটা শুটিং ইউনিট। দুর্যোগের পর যে পথ দিয়ে তাঁরা ফিরবেন সেই রাস্তাটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে নেপালে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকেও সরে আসে টিম। অপু বলেন, যখন চারদিকে মানুষ ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত, তখন সেখানে গানের দৃশ্যের শুটিং করা তাঁদের কাছে একেবারেই ঠিক মনে হয়নি। তাই সহকর্মীদের সঙ্গে আলোচনা করে শুটিং আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

এরপর নিরাপদে দেশে ফিরে আসেন অপু এবং ‘শিকার’-এর গোটা দল। নেপালে শুটিং চলাকালীন অভিনেত্রীকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরাও। কারণ, ভয়াবহ বন্যা ও ভূমিধসে একের পর এক প্রাণহানির খবর সামনে আসছিল। ‘শিকার’ ছবিতে অপুর সঙ্গে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। এর আগেই কলকাতায় ফিরে খরাজ জানিয়েছিলেন, তাঁরা নিরাপদে রয়েছেন। এবার ঢাকায় ফিরে একই কথা জানালেন অপুও। অভিনেত্রীর কথায়, যেন নতুন জীবন ফিরে পেয়েছে তাঁদের গোটা শুটিং টিম।

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের