নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহধসের পর ভয়াবহ বন্যায় আরও জটিল হচ্ছে নিখোঁজদের হিসেব। ভোটেকোশি নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া বহু মানুষের এখনও কোনও সন্ধান মেলেনি। নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২ হাজার ৪২৬ জনে। একইসঙ্গে উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৬২৩টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে। ফলে মৃতের সংখ্যাও বাড়ছে। তবে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত এবং দুর্গম এলাকায় উদ্ধারকাজ চলায় হতাহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও বদলাতে পারে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় নিখোঁজের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯২৪ জন। অন্যদিকে চিনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, তিব্বত অংশে আরও ৫৫৪ জন নিখোঁজ। সেখানে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

দুই এলাকার হিসেব মেলালে নিখোঁজের সংখ্যা দাঁড়াচ্ছে অন্তত ২ হাজার ৪২৬ জন। আগের হিসেবের তুলনায় এই সংখ্যা এক হাজারেরও বেশি বেড়েছে। দুর্যোগের জেরে শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, বহু বিদেশি পর্যটক ও কর্মীরও খোঁজ মিলছে না। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাবে, নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন। তিব্বত অংশে আরও ২৬০ জন বিদেশি নিখোঁজ বলে জানিয়েছে চিন। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, এখনও ৬২২ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁদের মধ্যে ৪৭৩ জন বিদেশি। ইতিমধ্যে ১২১ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। নেপাল পর্যটন বোর্ডের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ৮৫ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৯৮ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: নেপালে হড়পা বান থেকে বাঁচতে গাছের ডালে আশ্রয়, তিনদিন পর মায়ের কোলে ফিরল ৮ বছরের খুদে

শুধু ভারত নয়, একাধিক দেশের নাগরিকেরও খোঁজ মিলছে না। মার্কিন নাগরিকদের মধ্যে ৯০ জন নিখোঁজ বলে জানিয়েছে আমেরিকার বিদেশ মন্ত্রণালয়। ইউক্রেনের ৬১, মালয়েশিয়ার ৫১ এবং অস্ট্রেলিয়ার ৪১ জনেরও এখনও সন্ধান পাওয়া যায়নি। এছাড়া ব্রিটেনের ৩৩, লাটভিয়ার ২৯ এবং কানাডার অন্তত ২৫ নাগরিক নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন সরকারি ও পর্যটন সংস্থার হিসাব থেকে জানা গিয়েছে। দুর্যোগের জেরে নিখোঁজ নেপালি নাগরিকের প্রকৃত সংখ্যা এখনও স্পষ্ট নয়। পর্যটন বোর্ডের হিসাবেই নিখোঁজ পর্যটকদের মধ্যে ১৪৯ জন নেপালি। আবার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাবে এই সংখ্যা ১২৭। এর বাইরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আরও কয়েকশো মানুষ নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকা, ধসে পড়া রাস্তা এবং বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থার কারণে তাঁদের সম্পর্কে নির্ভুল তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। প্রাথমিকভাবে নেপালে ৫৭৯ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। তিব্বতে আরও ৭ জনের মৃত্যুর খবর মেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত ৫৮৬। পরে উদ্ধারকারী দলগুলি ৬২৩টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে। প্রবল স্রোতে অনেক দেহ দূরের এলাকায়, এমনকি ভারতের সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত ভেসে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

রাবণের কুশপুতুলে আগুন জ্বালাতেই ঝাঁকে-ঝাঁকে ধেয়ে এল স্ফুলিঙ্গ, চোখ কপালে তোলা ভিডিও

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ