কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্যে ফের কিডনি পাচার চক্রের পর্দাফাঁস। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই পাচারচক্রের সঙ্গে এবার বাংলাদেশ-যোগেরও সন্ধান মিলেছে। বাগুইআটির আটঘড়া ফুলতলা এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম রাসেল আহমেদ। পুলিশ সূত্রে খবর, এর আগেও কিডনি পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিল রাসেল। 

শনিবার (২৯ অগস্ট) রাতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। অভিযোগ, আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে চিহ্নিত করে টার্গেট করত চক্রটি। মোটা বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের ভিন্ রাজ্যে নিয়ে যাওয়া হত। এরপর নানা কৌশলে কিডনি পাচারের শিকার করা হত বলে অভিযোগ। 

আরও পড়ুন: নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

রাসেলের কাছ থেকে একটি ‘রেট চার্ট’ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও বিভিন্ন রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতালের নথি মিলেছে। সেই নথিতে কোন হাসপাতালে কতগুলি কিডনির প্রয়োজন রয়েছে, তার উল্লেখ ছিল বলে জানা গিয়েছে। রাসেলকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল মাথা, দালাল এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আজ তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হবে।

 

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজা কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

দুঃসাহসিক চুরি! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়