শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

শিয়ালদহ স্টেশনে অত্যাবশ্যকীয় ট্র্যাক এবং পরিকাঠামোগত কাজ সম্পন্ন করার জন্য সাতঘণ্টার ট্রাফিক ব্লক!

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়ালদহ স্টেশনে অত্যাবশ্যকীয় ট্র্যাক এবং পরিকাঠামোগত কাজ সম্পন্ন করার জন্য সাতঘণ্টার ট্রাফিক ব্লক! কাজ হবে আগামী শনিবার ৫ সেপ্টেম্বর এবং রবিবার ৬ সেপ্টেম্বর মধ্যরাতে। সেই কারণে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই সময় শিয়ালদহ স্টেশনে DN/Main লাইনের KM 0/17L থেকে KM 0/19M-এর মধ্যে পয়েন্ট নং 208A/209B-এর সম্পূর্ণ কনভার্সন করা হবে। ৫২ কেজি DSS-কে ৬০ কেজি DSS-এ রূপান্তরিত করা হবে। পাশাপাশি সমস্ত ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট প্রতিস্থাপন করা হবে।

এছাড়া প্রয়োজনীয় গ্রাউন্ড ফিটিংস, জাম্পার, বন্ডিং-এর ডিসকানেকশন এবং রিকানেকশন করা হবে। যাত্রীরা যাতে কোনরকম অসুবিধায় না পড়েন, সেই কারণে সপ্তাহান্তের গভীর রাত ও ভোরের কাজের সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদভাবে কাজ সম্পন্ন করা হবে, যাতে যত দ্রুত সম্ভব ট্রেন পরিষেবা স্বাভাবিক করা যায়। তবে এই ট্রাফিক ব্লকের সময় কিছু সিগন্যালিং ও ট্রেন চলাচল ব্যাহত হতে পারে। প্রভাবিত হবে। বিশেষ করে, ট্রাফিক ব্লকের সময় লাইন নং ৬ ও লাইন নং ১১-এর মধ্যে উভয়মুখী সিগন্যালিং মুভমেন্ট প্রভাবিত হবে। আর রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী রবিবার কিছু সংখ্যক ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে।

সেগুলি হল, শিয়ালদহ-হাবড়া লোকাল 33651, 33653 UP / 33652, 33654 (ডাউন), শিয়ালদহ–কল্যাণী সীমান্ত: 31311 UP, 31313 UP / 31312, 31314 (ডাউন), শিয়ালদহ–ডানকুনি: 32213 UP, 32215, 32217 UP / 32214, 32216, 32218 DN, শিয়ালদহ–রানাঘাট: 31615 UP / 31620 DN, শিয়ালদহ–হাবড়া: 31213 UP / 31214 DN, শিয়ালদহ–বারাসত: 33431 UP / 33432 DN, শিয়ালদহ–দত্তপুকুর: 33613 UP / 33618 DN।এছাড়াও, ৫ সেপ্টেম্বর শনিবার 53172 DN (লালগোলা–সিয়ালদহ) ট্রেনটি দমদম জংশন (DDJ)-এ শর্ট-টার্মিনেট করা হবে। এই প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা যাত্রীদের শিয়ালদহ স্টেশনে নিয়মিত ঘোষণা এবং তথ্য প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। পয়েন্ট কনভার্সনের এই কাজটি সম্পন্ন হলে ট্র্যাক ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ