ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঋণের টাকা শোধ করতে পারেননি। আর তার জেরেই ভয়াবহ পরিণতি! কাজ দেওয়ার নাম করে এক মহিলাকে(৩০) বাড়িতে ডেকে নিয়ে যাওয়ার পর তাঁকে অপহরণ করে চার দিন ধরে আটকে রাখার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। অভিযোগ, একটি বাড়িতে বন্দি করে ওই মহিলাকে মারধর করা হয়। এমনকি জোর করে পোশাক খুলিয়ে ভিডিয়ো করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। বেঙ্গালুরুর চন্দ্র লেআউট থানা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে নাজাথ বেগমের কাছ থেকে সাপ্তাহিক কিস্তিতে ৫০ হাজার টাকা এবং রেশমা বানুর কাছ থেকে মাসিক সুদে এক লক্ষ টাকা ধার নিয়েছিলেন ওই মহিলা। আর্থিক সমস্যার কারণে গত কয়েক সপ্তাহ ধরে কিস্তি দিতে পারছিলেন না তিনি। অভিযোগ, গত ২৭ অগস্ট কাজ ও টাকা দেওয়ার কথা বলে মহিলাকে মেট্রো লেআউটে নিজের বাড়িতে ডেকে পাঠান নাজাথ। সঙ্গে ছিল তাঁর নাবালক সন্তান। বাড়িতে পৌঁছতেই রেশমা, তাঁর স্বামী সুহেল এবং আরও দু’জন দরজা বন্ধ করে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। তাঁর কাছে ১১ লক্ষ টাকা দাবি করা হয়। ছুরি দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি মোবাইল ফোন কেড়ে নিয়ে সেটি নষ্ট করে দেওয়া হয় বলেও অভিযোগ।এর পর মহিলাকে জোর করে অটোয় তুলে কুম্বালগোডুর একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ঘরে তাঁকে আটকে রেখে লাঠি দিয়ে মারধর ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ২৯ অগস্ট পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, জোর করে তাঁর পোশাক খুলিয়ে মোবাইলে ভিডিয়ো করা হয়। টাকা না দিলে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তাঁকে দেহব্যবসায় নামিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুনঃ বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

অভিযোগকারিণীর দাবি, ৩০ অগস্ট তাঁকে সিটি মার্কেটের কাছে এক আইনজীবীর কাছে নিয়ে গিয়ে কয়েকটি কাগজে সই করানো হয়। পর দিন বাড়ির দরজা খুলে তিনি শৌচালয়ে যাওয়ার সুযোগ পেতেই বাইরে বেরোন রেশমা। সেই সময় খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশ। উদ্ধার করা হয় ওই মহিলাকে। ঘটনায় নাজাথ বেগম, রেশমা বানু, সুহেল এবং সইফের বিরুদ্ধে অপহরণ, বেআইনি ভাবে আটকে রাখা, মারধর, ভয় দেখানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে চন্দ্র লেআউট থানার পুলিশ। তদন্ত চলছে।

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বাড়িতে বানান বেকারির মতো মুচমুচে জিরে বিস্কুট, জানুন সহজ পদ্ধতি

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা