বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের সাহারানপুরে সরকারি জমিতে নির্মাণের অভিযোগে একটি মসজিদ ভেঙে দিল প্রশাসন। আজ শনিবার সকালে সাহারানপুর কালেক্টরেট চত্বরে বুলডোজার চালিয়ে ওই কাঠামোটি সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, সিটি ম্যাজিস্ট্রেটের আদালতে শুনানির পর মসজিদটির নির্মাণকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মসজিদ কমিটির করা আবেদনও খারিজ হয়ে যায়। অভিযানকে ঘিরে আগে থেকেই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কালেক্টরেট চত্বর এবং আশপাশের এলাকায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ বাহিনীর পাশাপাশি পিএসি ও আরএএফ-এর পাঁচটি কোম্পানিও মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। মিশ্র জনবসতিপূর্ণ এলাকাগুলিতে বাড়ানো হয়েছে টহল। বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ মার্চও করা হয়েছে।

প্রশাসনের বক্তব্য, মসজিদটি সরকারি জমিতে অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে সিটি ম্যাজিস্ট্রেটের আদালতে শুনানি হয়। সেখানে নির্মাণকে অবৈধ বলে রায় দেওয়া হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মসজিদ কমিটির তরফে আপিল করা হলেও তা খারিজ হয়ে যায়। ফলে আগের নির্দেশই বহাল থাকে। প্রশাসনের দাবি, নোটিস দেওয়া থেকে শুরু করে আপিলের সুযোগ সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করার পরেই আজ শনিবার অভিযান চালানো হয়েছে। সাহারানপুর ডিভিশনের ডিআইজি অভিষেক সিং জানিয়েছেন, অভিযানের আগে প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ সম্পন্ন করা হয়েছিল। পাশাপাশি, ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনও ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: শিক্ষক দিবসের দিনে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

অন্যদিকে, মসজিদ ভাঙার খবর পেয়ে সাহারানপুর যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন কাইরানার সাংসদ ইকরা হাসান। তবে তাঁর রওনা হওয়ার আগেই বাসভবনে পৌঁছে যায় পুলিশ। তাঁকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। কার্যত তাঁকে গৃহবন্দী করে রাখা হয় বলে অভিযোগ। ইকরা হাসান বলেন, সাহারানপুর কালেক্টরেটের মসজিদ সংক্রান্ত বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দেখা করতে এবং স্থানীয় মানুষের বক্তব্য তাঁদের সামনে তুলে ধরতেই তিনি সেখানে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে যেতে বাধা দেওয়া হয়েছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনের সঙ্গে দেখা করে মানুষের সমস্যার কথা বলা কীভাবে অপরাধ হতে পারে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। সাহারানপুরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। কালেক্টরেট চত্বরে ভাঙার কাজ চলার পাশাপাশি সংবেদনশীল এলাকাগুলিতেও পুলিশি টহল অব্যাহত রয়েছে।

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০