মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশি জুলুম ও দলীয় কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৮ আগস্ট ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূলনেত্রী স্পষ্ট ঘোষণা করেছিলেন তিনি এবার থেকে জেলা সফরে বেরোবেন। আর সেই জেলা সফরের শুরুটা হুগলি দিয়ে করতে চলেছেন মমতা। আগামী ১১ সেপ্টেম্বর হুগলির মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত মিছিল করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেই মিছিলের অনুমতি চাইতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা অসিত মজুমদার।

জানা গিয়েছে, আগামী ১১ই সেপ্টেম্বর মাহেশ স্নান পিঁড়ির মাঠ থেকে বটতলা পর্যন্ত পদযাত্রা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই মিছিলের অনুমতি এখনও পর্যন্ত দেয়নি পুলিশ। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। আজ, সোমবার হাইকোর্টে আর্জি জানিয়েছেন কালীঘাটপন্থী এই তৃণমূল নেতা। সূত্রের খবর, বর্ষা ও দুর্গাপুজোর কথা বলে সেপ্টেম্বর নয় নভেম্বর মাসে শীতকালে এই মিছিল করতে বলা হয়েছে কালীঘাট তৃণমূলকে। এমনটাই অভিযোগ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

আরও পডুন: ‘স্ত্রীকে গিয়ে বল…’, মুম্বইয়ে বডি শেমিংয়ের শিকার হতেই চাঁচাছোলা জবাব অঞ্জলি আনন্দের

এদিকে এই কর্মসূচী শুরুর আগেই শ্রীরামপুরে কালীঘাটপন্থী তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে বলে অভিযোগ। গত শনিবার প্রাক্তন কাউন্সিলর উত্তম রায়ের বাড়িতে গিয়েছিল পুলিশ। তার উপর জুলুমের অভিযোগ রয়েছে। মমতাপন্থী তৃণমূলের অভিযোগ, নেতাদের বাড়ি যাওয়ার পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে বিনা কারণে। এইসব বিষয়কে সামনে রেখেই পথে নামছেন তৃণমূল নেত্রী। যদিও পুলিশের তরফে অনুমতি না দেওয়ায় আদালতে ছুটতে হয়েছে কালীঘাটপন্থীদের। এখন সেই দিকেই তাকিয়ে কল্যাণবাবুরা।

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দুর, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল