‘স্ত্রীকে গিয়ে বলুন’, মুম্বইয়ে বডি শেমিংয়ের শিকার হতেই চাঁচাছোলা জবাব অঞ্জলি আনন্দের

করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির মাধ্যমে তিনি বলিউডে ডেবিউ করেন। ছবিতে তিনি রণবীর সিংহের বোন গায়েত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের চেহারা হবে ছিমছাম, জিরো ফিগার। হ্যাঁ, ভক্তদের চোখে এমনটাই শয়ে গিয়েছে। তাই তাঁদের চেহারায় একটু-আধটু পরিবর্তন দেখলেই শুরু হয় সমালোচনার ঝড়। নেটপাড়ায় বডি শেমিংয়ের শিকার হতে হয় তাঁদের। শুধু তাই নয়, মাঝে মধ্যে মুম্বই আলোকচিত্রী তথা পাপারাজ্জিদের ছবি তোলার কায়দা নিয়েও বিতর্কের ধুম ওঠে। তারকাদের সরাসরি বডি শেমিং করেন তাঁরা। এবার মুম্বইয়ের একটি ইভেন্টে পাপারিজ্জিদের উপর ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী অঞ্জলি আনন্দ। আকারে এবং ফিগারে বলিউডের অন্যান্য নায়িকাদের থেকে তিনি একটু আলাদা। কারণ তিনি যেমন লম্বা, তেমনই স্থূলকায়।

করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির মাধ্যমে তিনি বলিউডে ডেবিউ করেন। ছবিতে তিনি রণবীর সিংহের বোন গায়েত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এবার তাঁর সঙ্গে পাপারাজ্জিদের একটি কথোপকথনের ভিডিও ভাইরাল হল। সম্প্রতি মুম্বইয়ে একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের পর শিব ঠাকরের সঙ্গে তাঁকে গাড়িতে উঠতে দেখা যায়। সেই মুহূর্তে অভিনেত্রী শিবকে মজা করে বলেন, তিনি শিবের চেয়ে লম্বা, তাই তিনি যেন মাঝের আসনে বসেন। তখনই তাঁদের গাড়ির সামনে ছুটে আসেন একজন পাপারাজ্জি। তাঁদের ওই দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন এবং বলেন, ‘ম্যাডাম আপনি শিবকে পিষে ফেলবেন না।’

 

 

View this post on Instagram

 

A post shared by Paps Desk (@papsdesk)

মন্তব্যটি শুনে অঞ্জলি একটু বিরক্ত হয়েই বলেন, ‘ঘরে গিয়ে নিজের স্ত্রীয়ের সঙ্গে বডি শেমিংয়ের মজা করো। তাঁকে লজ্জা দাও।’ এরপর তিনি ড্রাইভারকে গাড়ি চালিয়ে চলে যেতে বলেন। আসলে পাপারাজ্জি অভিনেত্রীকে যে বডি শেমিং করেছে, তা তাঁর মন্তব্যে স্পষ্ট। সেই কারণেই অভিনেত্রী রেগে গিয়েছিলেন। তবে এই প্রথমবার নয়, যারা অঞ্জলির শরীর নিয়ে কটূক্তি করেন, তাদের প্রায়শই কড়া জবাব দিয়ে থাকেন অভিনেত্রী। তাঁকে শেষবার ‘ধামাল ৪’-এ দেখা গিয়েছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের