ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা-ইরানের মধ্যে নতুন করে সংঘাতের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর মধ্যেই ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের একটি জেলে বিমান হামলার অভিযোগ উঠেছে । তাতেই মৃত্যু হয়েছে এক শিশুসহ প্রায় সাতজনের। হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে  হুথি বিদ্রোহীরা। হামলায় একজন মহিলা সহ আরও সাতজন আহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।  

সোমবার (৭ সেপ্টেম্বর) জাওফ প্রদেশের কৌশলগত শহর হাজমের সেন্ট্রাল কারেক্টিভ ফ্যাসিলিটিতে এই হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আনিস আল-আসবাহি জানিয়েছেন, হামলার পর জেলখানার ধ্বংসস্তূপের নিচে ৩৫ জন বন্দি এবং এক মহিলা আটকে পড়েছিলেন। ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে জেলখানায় এসেছিলেন বলে জানা গিয়েছে। হামলার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়। এই ঘটনার পরই সৌদি আরবকে কড়া হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। সংগঠনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি অভিযোগ করেছেন, জাওফে সৌদি আরবের ধারাবাহিক হামলার জবাব দেওয়া হবে। তাঁর দাবি, গত ২৪ ঘণ্টায় হুতিরা সৌদির চারটি নজরদারি ড্রোনও ভূপাতিত করেছে।  এর মধ্যে একটি সিএইচ-৪ ড্রোনও রয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

উল্লেখ্য, জেলখানায় হামলার ঘটনা ইয়েমেনে নতুন নয়। ২০২২ সালে সাদা প্রদেশের একটি আটককেন্দ্রে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় বহু বন্দির মৃত্যু হয়েছিল। ২০১৯ সালেও দামার প্রদেশের একটি আটককেন্দ্রে হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। গত কয়েক সপ্তাহে হুথি গোষ্ঠী ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। ইয়েমেন সরকার জানিয়েছে, আল-জাওফ, বায়দা, দাহলে ও মারিবসহ বিভিন্ন এলাকায় তারা হুথিদের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে