শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাঁটার সময় বারবার ভারসাম্য হারাচ্ছেন? হাত দিয়ে কোনও কিছু ধরতে গিয়ে পড়ে যাচ্ছেন? কিংবা কথা জড়িয়ে যাচ্ছে? অনেকেই এই সমস্যাগুলিকে সাধারণ দুর্বলতা বলে মনে করেন। তবে এসব উপসর্গ কখনও-কখনও স্নায়ুতন্ত্রের জটিল সমস্যা অ্যাটাক্সিয়ার ইঙ্গিত হতে পারে। অ্যাটাক্সিয়া মূলত শরীরের বিভিন্ন অঙ্গের সমন্বয় ক্ষমতা কমে যাওয়ার একটি স্নায়বিক অবস্থা। এর ফলে স্বাভাবিকভাবে হাঁটা, হাত-পায়ের নড়াচড়া কিংবা দৈনন্দিন কাজ করতেও সমস্যা হতে পারে। রোগটি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা গেলে অনেক ক্ষেত্রে উপসর্গ নিয়ন্ত্রণ করা সম্ভব।

অ্যাটাক্সিয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। বংশগত বা জিনগত পরিবর্তনের পাশাপাশি স্নায়ুতন্ত্রের ক্ষতি এবং কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের ঘাটতিও এর কারণ হতে পারে। বিশেষ করে ভিটামিন বি১, বি১২ ও ভিটামিন ই-এর ঘাটতির সঙ্গে এই রোগের সম্পর্ক রয়েছে। এ ছাড়া অ্যালকোহল বা ভারী ধাতুর মতো বিষাক্ত পদার্থের সংস্পর্শ এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও অ্যাটাক্সিয়ার কারণ হতে পারে। আবার অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কোনও কারণও শনাক্ত করা যায় না। অ্যাটাক্সিয়ার অন্যতম প্রধান লক্ষণ হল-হাঁটার সময় শরীরের ভারসাম্য নষ্ট হওয়া। এর পাশাপাশি—

  • হাঁটায় অস্বাভাবিকতা বা এলোমেলোভাবে হাঁটা
  • হাত দিয়ে সূক্ষ্ম কাজ করতে সমস্যা
  • হাত-পায়ে কাঁপুনি বা অনিয়ন্ত্রিত নড়াচড়া
  • পেশিশক্তি কমে যাওয়া
  • কথা জড়িয়ে যাওয়া
  • খাবার বা জল খেতে অসুবিধা
  • চোখের অস্বাভাবিক নড়াচড়া
  • সহজেই ক্লান্ত হয়ে পড়া

মস্তিষ্কের সেরিবেলাম অংশে সমস্যা হলে হাঁটা, ভারসাম্য ও হাতের সূক্ষ্ম কাজের ওপর প্রভাব পড়তে পারে। আবার সংবেদনশীল স্নায়ুর সমস্যার কারণেও শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে। অ্যাটাক্সিয়ার চিকিৎসা এর কারণের ওপর নির্ভর করে। তাই উপসর্গ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী ওষুধ, থেরাপি ও অন্যান্য চিকিৎসার মাধ্যমে উপসর্গ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ