সস্তার উপাদানেই বাজিমাত! দুপুরের ভোজে বানান সুস্বাদু ডিমের পাতুরি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পকেটে টান! অথচ দুপুরের ভোজে চাই রাজকীয় স্বাদ? ঘরে থাকা কয়েকটা ডিম আর সর্ষে-পোস্ত দিয়েই যদি বানানো যায় পাতুরি, তাহলে তো আর কথাই নেই! সর্ষের ঝাঁঝ, আর কাঁচা তেলের সুগন্ধে তৈরি ডিমের পাতুরি পাতে পড়লে, গরম ভাতের থালা নিমেষেই সাফ হয়ে যাবে। অতিথি আপ্যায়ন হোক বা দুপুরের ভোজ কম খরচে সবাইকে চমকে দিতে আজই বানিয়ে ফেলুন এই দুর্দান্ত পদটি-

উপকরণ

৪টি ডিম, টুকরো করে কাটা কলাপাতা, ৩-৪ টেবিল চামচ সর্ষের তেল, ৫-৬টি কাঁচালঙ্কা, ২ টেবিল চামচ কালো ও সাদা সর্ষে, ১ টেবিল চামচ পোস্ত, ২ টেবিল চামচ জিরে, ধনে, লঙ্কা বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো ও  স্বাদমতো নুন।

পদ্ধতি

সর্ষে, পোস্ত, ২টি কাঁচালঙ্কা এবং সামান্য নুন ও জল দিয়ে একসাথে মিহি করে বেটে নিন। এবার সেদ্ধ করে কেটে রাখা ডিমের টুকরোগুলো এই মশলার মিশ্রণে আলতো করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। প্যানে ১ চামচ সর্ষের তেল গরম করে কলাপাতার টুকরোগুলোকে সেঁকে নিন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। এরপর ঢাকা খুলে পাতুরিগুলো উল্টে দিন এবং আবারও ঢাকা দিয়ে অন্য পিঠটি ৫ মিনিট রান্না হতে দিন। কলাপাতা হালকা পোড়া পোড়া হলে নামিয়ে নিন। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন জিভে জল আনা ডিমের পাতুরি!

 

 

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির