একঘেয়েমি দূর করুন, ভাত-রুটির সঙ্গে জমুক নতুন স্বাদের ‘টমেটো ভেন্ডি’

Share:

নিজস্ব প্রতিনিধি: ভেন্ডি মানেই কি শুধু আলু দিয়ে চচ্চড়ি কিংবা পেঁয়াজ দিয়ে ভাজা? একই সবজিকে একটু অন্য স্বাদে পাতে তুলতে চাইলে টমেটোর সঙ্গে ভেন্ডি রান্না করে দেখুন। টমেটোর হালকা টকভাব, কাঁচালঙ্কার ঝাঁজ আর মশলার গন্ধে ভেন্ডির স্বাদই যেন বদলে যাবে। তবে ভেন্ডি রান্নার আগে ছোট্ট একটি বিষয় মাথায় রাখা জরুরি। ভেন্ডিতে জল লেগে থাকলে রান্নার সময় তা পিচ্ছিল ও চটচটে হয়ে যেতে পারে। তাই ধোয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে একেবারে শুকিয়ে নেওয়া দরকার। তার পর তেলে হালকা ভেজে নিলে ভেন্ডি ঝরঝরে থাকবে এবং মশলাও ভালভাবে মাখবে।

উপকরণ

ভেন্ডি – ২৫০ গ্রাম

টমেটো – ২টি

পেঁয়াজ – ১টি

কাঁচালঙ্কা

আদা-রসুন বাটা – ১ চা চামচ

তেল – ২ টেবিল চামচ

হলুদ – আধ চা চামচ

লঙ্কাগুঁড়ো – আধ চা চামচ

ধনেগুঁড়ো – ১ চা চামচ

আমচুর গুঁড়ো – এক-চতুর্থাংশ চা চামচ

গরমমশলা – আধ চা চামচ

জিরে – আধ চা চামচ

নুন – স্বাদ অনুযায়ী

প্রণালি

ভেন্ডি ভাল করে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে সম্পূর্ণ শুকিয়ে নিন। কোনও রকম জল যেন গায়ে না থাকে। তারপর ভেন্ডিগুলি একটু বড় আকারে কেটে রাখুন। কড়াইয়ে তেল গরম করে কাটা ভেন্ডি দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। ভেন্ডির গায়ে হালকা খসখসে ভাব এলে তুলে অন্য একটি পাত্রে রেখে দিন। একই কড়াইয়ে প্রয়োজনে আরও সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিন। জিরে ফুটে উঠলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভাজুন। পেঁয়াজের রং হালকা সোনালি হলে আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এরপর হলুদ, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, আমচুর ও গরমমশলা দিয়ে দিন। কম আঁচে মশলা নাড়তে থাকুন, যাতে তা কড়াইয়ের তলায় আটকে না যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কুচোনো টমেটো কড়াইয়ে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। টমেটো নরম হয়ে মশলা ঘন না হওয়া পর্যন্ত রান্না করুন। টমেটো থেকে বেরোনো জল শুকিয়ে মশলা মাখামাখা হয়ে এলে বুঝবেন পরের ধাপের জন্য তৈরি। এবার আগে থেকে ভেজে রাখা ভেন্ডি মশলার মধ্যে দিয়ে দিন। ধীরে ধীরে নাড়িয়ে মশলার সঙ্গে সবটা ভালভাবে মিশিয়ে নিন। ঢাকনা না দিয়ে কম আঁচে আরও ৪-৫ মিনিট রান্না করুন। এতে টমেটো ও মশলার স্বাদ ভেন্ডির মধ্যে সুন্দর ভাবে ঢুকে যাবে।

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির