মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: সামান্য ‘ভাত চুরি’র অভিযোগে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারল ছাত্রাবাসের আবাসিকদের একাংশ। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলাম নগর রোডের একটি চারতলা ছাত্রাবাসে। খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির জানিয়েছেন, গণপিটুনিতে মারা যাওয়া পড়ুয়ার নাম আজমুল হোসেন। ২১ বছরের আজমুল বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন। ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও অপরাধীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন আজমুলের সহপাঠীরা।

খুলনার সহকারী পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘চুয়াডাঙ্গার দর্শনার বড় শলুয়া গ্রামের বাসিন্দা আজমুল হোসেন গত ১০ সেপ্টেম্বর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। যদিও এক বছর আগেই ইসলাম নগর রোডের ছাত্রাবাসের চারতলার ডি-৮ নম্বর কক্ষ ভাড়া নেন। চারতলায় মোট আটটি কক্ষ রয়েছে। ডি-২ কক্ষে থাকেন মেসের ম্যানেজার ও গোপালগঞ্জ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মেহেদী। গতকাল শুক্রবার রাতে ভাত চুরি করে খাওয়ার অভিযোগে আজমুলকে ছাদে নিয়ে মারধর করেন  মেহেদী-সহ মেসের বেশ কয়েকজন আবাসিক। বেধড়ক মারধর করার পরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ছাদ থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। পরে তারা গলিতে আজমুলকে পড়ে থাকতে দেখেন। পরে মেসের অন্য ছাত্ররা তাকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা আজমুলকে   মৃত ঘোষণা করেন’।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানিয়েছেন, ‘আজমুলের সারা শরীরে গভীর আঘাতের চিহ্ন ছিল। তার দুই পা-ও ভাঙা ছিল। মৃত্যুর খবর পেয়ে আজমুলকে রেখে পালিয়ে যান মেসের পড়ুয়ারা।’ নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কানাই লাল সরকার সাংবাদিকদের বলেন, ‘গত ১০ সেপ্টেম্বর আজমুল হোসেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কিছু জানে না। তবে যা ঘটেছে তা মর্মান্তিক। আজমুলের মা-বাবার সঙ্গে কথা হয়েছে। তাদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের