নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বজ্র আঁটুনি ফস্কা গেড়ো, কথাতেই আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল রয়েছে। পুরী, ভাইজ্যাক থেকে দিঘা কিংবা মন্দারমণি সর্বত্র সমুদ্র উত্তাল। জলে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সর্বক্ষণ মাইকিং করা হচ্ছে। তারপরেও দিঘায় ঘটে গেল অঘটন। উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল ১৪ বছরের এক নাবালিকা।

প্রশাসনের কড়া নজরদারি ও নিষেধাজ্ঞা এড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে আজ, বৃহস্পতিবার স্নান করতে নেমেছিল সে। আর এমন বেপরোয়া মনোভাবই কাল হয়ে গেল। তলিয়ে গেল ১৪ বছরের ওই নাবালিকা। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছিল নুলিয়া ও ডুবুরিরা। কিন্তু এখনও পর্যন্ত ওই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্তানকে তলিয়ে যেতে দেখে শোকে ভেঙে পড়েছে বাবা-মা। ঘটনাস্থলে পৌঁছেছে দিঘা কোস্টাল থানার পুলিশ।

আরও পডুন: পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

সূত্রের খবর, ওই নাবালিকার বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। দুদিন আগেই দিঘায় বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল সে। এদিন উত্তাল সমুদ্রে তাকে নামতে কেউ দেখতে পায়নি। নিরাপত্তারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে নিউ দিঘার জগন্নাথ ঘাটে সমুদ্রে নেমে পড়ে ওই নাবালিকা। জলে নামার পরই প্রবল ঢেউয়ের টানে মুহূর্তের মধ্যে সে গভীর সমুদ্রে তলিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ সে। এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি