পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

Share:

নিজস্ব প্রতিনিধি: দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন থেকে দলের সাংগঠনিক পদ সামলেছেন অমিতাভ চক্রবর্তী। বিজেপির কঠিন সময়ে তিনি হাল ছেড়ে দেননি। অমিতাভের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। তাঁকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়েছিল। কিন্তু নিজের দক্ষতায় দলের শীর্ষ পদে ছিলেন তিনি। দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার কিংবা বর্তমানে শমীক ভট্টাচার্য বিজেপির সব রাজ্য সভাপতির সময়ে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) পদটি ধরে রেখেছেন অমিতাভ চক্রবর্তী। এবার তার অন্যথা হল না। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদে বহাল রইলেন অমিতাভ।

আরও পডুন: ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

আজ, বৃহস্পতিবার দলের সাংগাঠনিক পদে রদবদল করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাতে পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক (সংগঠন) পদটিতে রয়েছেন অমিতাভ চক্রবর্তী। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন পদে রয়েই গিয়েছেন অমিতাভ চক্রবর্তী। ২০১৫ সালে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে থাকাকালীন ওই পদ সামলেছেন অমিতাভ। দীর্ঘ ১১ বছর বাদেও অমিতাভের উপরই ভরসা রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির সহ সাধারণ সম্পাদক সংগঠন পদে ছিলেন সতীশ ধন্দ। তাঁকে সেই দায়িত্ব থেকে সরানো হয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে সৌদান সিংহকে। তবে রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাউকে আপাতত রাখা হয়নি। সংগঠনকে নতুন করে সাজানোর জন্যই এই রদবদল করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র