বাড়িতেই ঠাকুরবাড়ির ‘ইলিশ ট্রামফ্রেডো’-র স্বাদ পেতে চান? রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইলিশ মানেই বাঙালির পাতে ভাজা, ভাপা কিংবা সর্ষে দিয়ে তৈরি পদ। কিন্তু একই ধরনের রান্না খেতে খেতে যদি একটু অন্যরকম স্বাদের ইলিশ খেতে ইচ্ছে হয়, তাহলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির স্টাইলে ‘ইলিশ ট্রামফ্রেডো’। এই পদে বাঙালি রান্নার কৌশলের সঙ্গে বার্মিজ রান্নার প্রভাবের এক অভিনব মেলবন্ধন দেখা যায়। খুব বেশি উপকরণও প্রয়োজন নেই। 

উপকরণ

৮০০ গ্রাম ইলিশ মাছ

৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা

১ চা চামচ হলুদ গুঁড়ো

২/৩ চা চামচ লঙ্কা গুঁড়ো

১০০ মিলিলিটার নারকেলের দুধ

৪টি গন্ধরাজ লেবুর  পাতা

৩ টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস

২ টেবিল চামচ আদা-জিরে বাটা

২০০ মিলিলিটার সর্ষের তেল স্বাদমতো নুন

আরও পড়ুনঃ সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

প্রণালী

প্রথমে ইলিশ মাছ পরিষ্কার করে ভাল করে জল ঝরিয়ে নিন। এরপর নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলি দু’দিক হালকা করে ভেজে তুলে রাখুন। তবে মাছ বেশি কড়া করে ভাজবেন না। তাতে ইলিশের স্বাদ নষ্ট হতে পারে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে ভালভাবে কষিয়ে নিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা-জিরে বাটা, হলুদ ও লঙ্কা গুঁড়ো সামান্য জলে গুলে দিয়ে দিন। মশলা কিছুক্ষণ কষিয়ে প্রায় ২০০ মিলিলিটার জল এবং গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ফুটতে দিন। গ্রেভি ফুটে উঠলে আঁচ কমিয়ে ভাজা ইলিশের টুকরোগুলি দিয়ে কড়াই ঢেকে ৫-৮ মিনিট রান্না করুন। মাছ সেদ্ধ হয়ে গেলে নারকেলের দুধ, গন্ধরাজ লেবুর রস ও প্রয়োজনমতো নুন দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুগন্ধি ইলিশ ট্রামফ্রেডো। ঠাকুরবাড়ির হেঁশেলের স্বাদের অনুপ্রেরণায় তৈরি এই পদে ইলিশের নিজস্ব স্বাদের সঙ্গে নারকেল ও গন্ধরাজের মিশেল এনে দেবে একেবারে অন্যরকম স্বাদ।

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ