সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দিনে বাড়ছে প্রক্রিয়াজাত খাবারের চাহিদা। বাজার না গিয়ে ডেলিভারি অ্যাপের উপর নির্ভরশীল হয়ে উঠছেন সাধারণ মানুষ। ব্যস্ত জীবনে বিস্কুট, চিপস, প্যাকেটজাত স্ন্যাকস, প্রক্রিয়াজাত মাংস, মিষ্টি পানীয় কিংবা রেডি-টু-ইট খাবারের উপর নির্ভরতা ক্রমেই বাড়ছে। সহজলভ্যতা, দীর্ঘ সময় ভাল থাকার ক্ষমতার কারণে অনেকের দৈনন্দিন খাবার ও জলখাবারের নিয়মিত অংশে পরিণত হয়েছে এসব খাবার। গবেষণা বলছে, এই খাবারগুলি শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলছে। বাড়ছে হার্ট অ্যার্টাক ও স্ট্রোকের ঝুঁকি। গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী, প্রতিদিন খাবারে অতিরিক্ত ১০০ গ্রাম আল্ট্রা-প্রসেসড খাবার যোগ হলে হৃদরোগের সমস্যার ঝুঁকি প্রায় ১৪ শতাংশ বেশি হতে পারে।   

‘ফ্যামিলি মেডিসিন অ্যান্ড কমিউনিটি হেলথ’ জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় আল্ট্রা-প্রসেসড (UPF) খাবার গ্রহণ এবং বেশ কয়েকটি প্রধান দীর্ঘস্থায়ী রোগের মধ্যে সম্পর্ক পর্যালোচনা করা হয়েছে। গবেষকরা আমেরিকা, ইউরোপ, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ৮৮,১৯,৮৯৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে নিয়ে পরিচালিত  গবেষণার তথ্য ও ফলাফল একত্রিত করে এই বিশ্লেষণটি করেছেন। গবেষণায় অংশগ্রহণকারীদের দুই থেকে ৩২ বছর সময়কাল ধরে পর্যবেক্ষণ করা হয়েছিল। সেখানেই উঠে এসেছে চাঞ্চল্য। 

কেন এমন ঝুঁকি হতে পারে?

গবেষকদের মতে, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে থাকা বিভিন্ন অ্যাডিটিভ এবং প্রক্রিয়াকরণের সময় তৈরি কিছু যৌগ শরীরের উপর প্রভাব ফেলতে পারে। অন্ত্রের মাইক্রোবায়োম, প্রদাহ এবং ইনসুলিন প্রতিরোধের মতো বিষয়গুলিও এর সঙ্গে যুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।  

কী করবেন?

বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, এই ধরনের খাবার পুরোপুরি বাদ দেওয়ার পরিবর্তে প্রতিদিনের খাদ্যতালিকায় এগুলির পরিমাণ কমানো এবং যতটা সম্ভব তাজা ও কম প্রক্রিয়াজাত খাবারকে গুরুত্ব দেওয়া যেতে পারে। ফল, সবজি, ডাল, সম্পূর্ণ শস্য এবং ঘরে তৈরি খাবারকে খাদ্যতালিকায় বেশি জায়গা দেওয়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারে। তবে এই ফলাফলের অর্থ এমন নয় যে, কোনও নির্দিষ্ট প্যাকেটজাত খাবার ১০০ গ্রাম খেলেই হার্ট অ্যাটাক হবে। মূলত পর্যবেক্ষণমূলক গবেষণার ওপর ভিত্তি করেই এই গবেষণায় একটি পারস্পরিক সম্পর্কের বিষয়টি চিহ্নিত করা হয়েছে।

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM