গরিব মহিলাদের আধার হাতিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, শান্তিপুরে সরব উপভোক্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার আশায় আবেদন করেছিলেন দরিদ্র কৃষক ও দিনমজুর পরিবারের মহিলারা। কিন্তু সরকারি নথি যাচাই করতে গিয়ে সামনে এল অন্য ছবি। অভিযোগ, তাঁদের আঁধার তথ্য ব্যবহার করেই অন্যের ব্যঙ্ক অ্যাকাউন্টে বছরের পর বছর বার্ধক্য ভাতার টাকা পাঠানো হয়েছে। শান্তিপুর ব্লকের বাগাছড়া ও ছোটকুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এমনই অভিযোগ ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষক ও দিনমজুর পরিবারের বহু মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। তাঁদের দাবি, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকা জমা পড়েনি। পরে অনলাইনে নিজেদের আবেদন ও সুবিধা পাওয়ার স্ট্যাটাস খতিয়ে দেখতে গিয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন। অভিযোগ, ওই মহিলাদের আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করে তাঁদের নামে বার্ধক্য ভাতার সুবিধা দেখানো হয়েছে। তবে সেই টাকা তাঁদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে। কোথাও পুরুষের নামে, কোথাও আবার এলাকার বাইরের বলে পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার তথ্য সামনে এসেছে বলে দাবি ভুক্তভোগীদের। জয়শ্রী সাহা, ভারতী দুর্লভ-সহ কয়েকজন মহিলার দাবি, তাঁদের বয়স এখনও ৪০-৪১ বছরের মধ্যে। ফলে বার্ধক্য ভাতা পাওয়ার বয়সই হয়নি। অথচ সরকারি নথিতে তাঁদের আধার তথ্যের সঙ্গে বার্ধক্য ভাতার সুবিধা যুক্ত রয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁদের অভিযোগ, ২০২১ সাল থেকে নিয়মিত ভাবে এই টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ভুক্তভোগীদের দাবি, সংসার চালাতে তাঁদের অনেকেই মাঠে-ঘাটে দিনমজুরের কাজ করেন। দুর্গাপুজোর আগে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার আশায় ছিলেন তাঁরা। কিন্তু নিজেদের প্রাপ্য সুবিধা না মেলায় আর্থিক সমস্যার মুখে পড়েছেন বলে দাবি মহিলাদের। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোহিত দে এবং উপপ্রধান রূপালী বিশ্বাস অভিযোগের জন্য পূর্ববর্তী তৃণমূল সরকারের স্থানীয় নেতাকর্মী এবং বিডিও দফতরের একাংশের দিকে আঙুল তুলেছেন। তাঁদের দাবি, আধার তথ্যের এমন ব্যবহার এবং অন্যের নামে অ্যাকাউন্টে সরকারি টাকা পাঠানোর ঘটনা প্রশাসনিক স্তরের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। ইতিমধ্যেই বিডিও-র কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনার দাবি উঠেছে। পাশাপাশি যাঁদের নামে বেআইনিভাবে টাকা তোলা হয়েছে, সেই অর্থ সরকারি কোষাগারে ফেরত এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছেন মহিলারা। 

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

অবিভক্ত বাংলার ঐতিহ্য বুকে নিয়ে সাড়ে ৩৫০ বছর, বসিরহাটের ঘোষবাড়ির পুজোয় আজও বনেদিয়ানা অটুট

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক