পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতার অভিজাত হোটেলের ঝাঁ চকচকে পরিবেশের আড়ালেই কি চলছিল নিষিদ্ধ মাদকের কারবার? পার্টির আড়ালে কি বসেছিল মাদকসেবীদের আসর? রবিবার সকালে পার্ক স্ট্রিটের একটি হোটেলে কলকাতা পুলিশের অভিযানের পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। হোটেলের পার্টি স্যুট থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং মাদকবিরোধী বিভাগের সূত্রে খবর, শেক্সপিয়র সরণি থানার অন্তর্গত ওই অভিজাত হোটেলে রবিবার (৪ অক্টোবর) সকালে অভিযান চালানো হয়। জানা গিয়েছে, হোটেলের পার্টি স্যুটে তখন প্রায় ২০ জন উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকেই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। সূত্রের খবর,  মাদক পার্টির ঘটনা ছাড়াও ওই হোটেলে হাতেনাতে ধরা পড়েছে আরও বেশ কিছু বেআইনি কার্যকলাপ।  

আরও পড়ুন: রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

পুজোর মধ্যে শহরে যাতে কোনও ধরণের বেআইনি কিছু না ঘটে তার জন্য পুলিশ মাঝে মধ্যেই একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে। কোথাও অনিয়ম রয়েছে কিনা, পচা খাবার দেওয়া হচ্ছে কিনা কিংবা দীর্ঘদিন ধরে খাবার ফ্রিজে রাখা হচ্ছে কিনা সবটা খতিয়ে দেখতেই হানা দিচ্ছে পুলিশ ও খাদ্যসুরক্ষা দফতরের টিম। তদন্তকারীরা গোটা ঘটনার নেপথ্যে কোনও বড় মাদকচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন। কলকাতার বুকে অভিজাত হোটেলের পার্টির আড়ালে এমন মাদককাণ্ডের অভিযোগ ঘিরে স্বাভাবিক ভাবেই উঠছে নানা প্রশ্ন। 

  

 

এক মাস পার, খোঁজ মেলেনি নেপালে বন্যায় আটকে পড়া হুগলির শিক্ষিকার, মায়ের ফেরার অপেক্ষায় ছেলেরা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরিব মহিলাদের আধার হাতিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, শান্তিপুরে সরব উপভোক্তারা

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…