বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) একাধিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুজরাত থেকে বিহার হয়ে তাঁর মালদহের মানিকচকে যাওয়ার কথা। সেখানে ভূতনি চরের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্য এবং একাধিক সরকারি সহায়তার ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। পুজোর আগে তাঁদের জন্য উপহারের ব্যবস্থাও থাকতে পারে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের প্রশাসনিক জীবনের পূর্তি উপলক্ষে আজ বুধবার গুজরাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে নিজের পাহাড় সফরের সূচি সংক্ষিপ্ত করে গুজরাতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে গুজরাত থেকে বিহারের পূর্ণিয়া যাওয়ার কথা তাঁর। সেখান থেকেই মালদহের মানিকচকের উদ্দেশে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, পূর্ণিয়া থেকে হেলিকপ্টারে মানিকচকে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি সাহায্যের কথা ঘোষণা করতে পারেন তিনি।

আরও পড়ুন: অশোকনগরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

সম্প্রতি ভয়াবহ বন্যার মুখে পড়েছিল মালদহের ভূতনি চর। জলমগ্ন হয়ে পড়েছিল বিস্তীর্ণ এলাকা। বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন। ক্ষয়ক্ষতির পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়ানোর বার্তাও দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে আবহাওয়া পরিস্থিতি সফরের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার চলাচল সম্ভব না হলে বিকল্প পরিকল্পনা রাখা হয়েছে। সে ক্ষেত্রে পূর্ণিয়া থেকেই মানিকচকের সরকারি কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সড়কপথেও মানিকচকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, বুধবার রাতে মুখ্যমন্ত্রী গুজরাত থেকে ফেরার পর কলকাতা বিমানবন্দর থেকেই পূর্ণিয়ার উদ্দেশে রওনা দিতে পারেন। সেখানে বিহারের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরপর মানিকচকের কর্মসূচি সেরে কলকাতায় ফেরার কথা। অন্যদিকে, মুখ্যমন্ত্রী গুজরাতেই রাত কাটালে সফরের সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতিবার গুজরাত থেকেই সরাসরি পূর্ণিয়া যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে মানিকচক।

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর