অশোকনগরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: অশোকনগরের আশরাফাবাদে পুকুর থেকে উদ্ধার হল ২১ বছরের এক যুবকের দেহ। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে দেহটি উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতের নাম প্রীতম ঘোষ। স্থানীয়দের কাছে তিনি ‘দীপ’ নামে পরিচিত ছিলেন। কীভাবে মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রীতমকে প্রায়ই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। পরিবারের সদস্যরাও তাঁর উপর নজর রাখতেন। পরিবারের দাবি, এর আগে একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রীতম। গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। পরে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তবে সেই ঘটনার কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। পরিবারের সদস্য খুকু মণ্ডলের দাবি, মঙ্গলবার থেকেই প্রীতমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজা শুরু হয়। খোঁজ করতে গিয়ে পুকুরের কাছে তাঁর চটি অ গামছা পড়ে থাকতে দেখা যায়। এরপর সন্দেহ আরও বাড়ে। রাত পর্যন্ত পুকুর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কিন্তু প্রীতমের কোনও সন্ধান মেলেনি। পরে বুধবার সকালে স্থানীয়দের তল্লাশিতে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খুকু মণ্ডল জানিয়েছেন, পরিবারে অশান্তি নিয়ে নানা কথা শোনা গেলেও বাবা-ছেলের সম্পর্ক খারাপ ছিল না। তাঁর দাবি, প্রীতমের বাবা প্রদীপ ঘোষই ছেলের দেখাশোনা করতেন।

আরও পড়ুন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর প্রীতমের বাবা প্রদীপ ঘোষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁকে কেন আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। যুবকের মৃত্যুতে আশরাফাবাদ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর পিছনে ঠিক কী কারণ রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই তা স্পষ্ট হবে।

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার