‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৪ সালের ১৪ আগস্ট, যখন রাত দখলের কর্মসূচি গোটা রাজ্য ছাড়িয়ে দেশে পালন করা হচ্ছিল। তখনই আরজি কর হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছিল। প্রমাণ নষ্টের জন্যই সেই হামলা চলেছিল। আর সেই হামলা ছিল পরিকল্পিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের নির্দেশে সেই হামলা চালানো হয়েছিল। আজ, শুক্রবার আরজি কর থেকে এমনটাই বিস্ফোরক দাবি করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন আরজি করে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ।

রত্নাদেবীকে পাশে নিয়েই এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘২০২৪ সালের ১৪ আগস্টের রাতে, যখন গোটা দেশ, রাজ্য রাত দখলের কর্মসূচি করছে। অভয়া বোনের আত্মার শান্তি কামনা ও দোষীদের গ্রেফতারির দাবিতে আন্দোলন করছে। তখনই আরজি করে একদল বিশেষ সম্প্রদায়ের যুবক ঘটনাস্থলের প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর চালায়। সেই ভাঙচুর চালানোর নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই তৎকালীন বিধায়ক অতীন ঘোষ পুলিশকে সরিয়ে গুন্ডা ঢুকিয়েছিল আরজি করে। সেই ঘটনার তদন্ত চলছে। সিবিআই সবটা খতিয়ে দেখছে। কাউকে ছাড়া হবে না।’

আরও পডুন: SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, ‘আরজি কর আন্দোলনে প্রথম থেকেই লড়াই করেছিল এবিভিপির চিকিৎসক সংগঠন। পুলিশের বাধার মুখে দাঁড়িয়েও লড়াই করে গিয়েছে তাঁরা। আরজি করে দুর্নীতির তদন্তের বিষয়টি সামনে এনেছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি। সেই মামলায় তদন্ত চলছে। আরজি করের নির্যাতিতা বোনকে জোর করে দাহ করার ঘটনায় গ্রেফতার হয়েছেন নির্মল ও সন্দীপ ঘোষরা। ক্ষমতায় এসেই আরজি কর কাণ্ডে যুক্ত থাকা তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। সন্দীপ ঘোষ, বীরুপাক্ষদের লাইসেন্স বাতিল করেছি। গ্রেফতারও হয়েছে।’

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

আচমকাই ক্রিকেট থেকে সন্ন্যাস ভারতীয় বংশোদ্ভুত কিউই ক্রিকেটারের

‘নিগম এখনও স্বাস্থ্যসচিব কেন?’ আরজি করে শুভেন্দুর সামনেই বিস্ফোরক প্রশ্ন রত্না দেবনাথের

‘মৃত্যুর পরেও সে আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না’, ফের নানা পটেকরকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা