নবান্নের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি খুন?

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন থেকে মাত্র দেড়শো মিটার দূরে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১১ টা নাগাদ হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে দু’টি বহুতল আবাসনের মাঝের রাস্তা থেকে দেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। তারাই পুলিশকে খবর দেন। প্রশাসনের সদর দফতরের এত কাছে কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অঞ্জন চক্রবর্তী। এলাকায় ছোটকা নামেই পরিচিত ছিলেন তিনি। বয়স ৩৫ বছর। তিনি ওই এলাকারই বাসিন্দা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে, যুবকের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। দেহের কাছেই বেশ কিছু পেরেক পড়ে থাকতে দেখা যায়। সেগুলির আঘাতেই মাথায় ক্ষত তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। তিনি কোনওভাবে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

স্থানীয় বাসিন্দাদের দাবি, পেশায় ইলেক্ট্রিশিয়ান ছিলেন অঞ্জন। নিয়মিত নেশা করতেন তিনি। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় কোনওভাবে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের পাওয়ার ব্যাঙ্কে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী