হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে দ্রুতগতির ট্রেন অন্যদিকে রেললাইন পারাপারের অপেক্ষায় হাতির বিশাল পাল। মাঝাখানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই বনকর্মীরা। হাতে কোনও লাল পতাকা নেই, নেই ট্রেন থামানোর বিশেষ সরঞ্জামও। শেষ পর্যন্ত এক চা শ্রমিকের গায়ের লাল টি-শার্ট খুলে সেটিই উড়িয়ে চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। আর বনকর্মীরা সেই উপস্থিত বুদ্ধিতেই অল্পের জন্য এড়ানো গেল ভয়াবহ দুর্ঘটনা। উত্তরবঙ্গের নকশালবাড়িতে হাতি উদ্ধারের অভিযান ঘিরে এমনই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল শনিবার।

বন দফতর সূত্রে খবর, গত প্রায় ১০ দিন ধরে বাগডোগরা, কলাবাড়ি ও ইউসিসি জঙ্গল থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে শতাধিক হাতি টুকরিয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল। ওই দলে একাধিক হস্তিশাবকও ছিল। জঙ্গল ছেড়ে হাতির পালটি আশপাশের গ্রামের কৃষিজমিতে ঢুকে পড়ছিল। ফলে ফসলের ক্ষতির পাশাপাশি মানুষ ও হাতির সংঘাতের আশঙ্কাও বাড়ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার বিশেষ অভিযানের পরিকল্পনা করে বন দফতর। দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এই অভিযান। কার্শিয়াং বন বিভাগের বাগডোগরা, টুকরিয়া, ঘোষপুকুর ও পানিঘাটা রেঞ্জের কর্মীদের পাশাপাশি এলিফ্যান্ট স্কোয়াড, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি এবং বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের প্রায় ৭০ জন সদস্য এতে অংশ নেন।

আরও পড়ুন: সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

টুকরিয়া জঙ্গল থেকে হাতির দলটিকে বের করে নকশালবাড়ি চা বাগান, আসমাবাদ চা বাগান, ইউসিসি বনাঞ্চল, পাহাড়গুমিয়া চা বাগাম ও দমদমা ডিভিশন হয়ে কিরণচন্দ্র চা বাগানের দিকে নিয়ে যাওয়া হয়। প্রায় ১৪ কিলোমিটার পথ জুড়ে হাতিদের গতিবিধির উপর নজর রাখেন বনকর্মীরা। বন দফতরের গাড়ি ও ট্রাক্টরের সাহায্যে নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাওয়া হয় তাদের। অন্যদিকে যাওয়ার চেষ্টা করলেই সাইরেন বাজিয়ে ও পটকা ফাটিয়ে গতিপথ নিয়ন্ত্রণ করা হয়।

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

নবান্নের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি খুন?

সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ