আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে উ‍ৎসবের মরশুম। আর ওই আনন্দের মরশুম শুরুর মুখেই আমজনতার হেঁসেলে আগুন! হু-হু করে বাড়ছে রান্নার গ্যাসের দাম। পেঁয়াজ, চিনি থেকে ভোজ্য তেল-সবই অগ্নিমূল্য।  শুধু তা-ই নয়, ঊর্ধ্বমুখী চাল ও আটার-দরও। এ-হেন পরিস্থিতিতে আর সস্তা থাকছে না বাড়ির খাবার। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্যেই উঠে আসছে ভয়াবহ চিত্র। অগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি। গত অগস্ট মাসে খুচরোর মূল্যবৃদ্ধি যেখানে ছিল ৪ দশমিক ৮৩ শতাংশ, তা সেপ্টেম্বরে এক লাফে বেড়ে হয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশ।

আজ সোমবার (১২ অক্টোবর) কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ‘সেপ্টেম্বরে দেশের খুচরো বাজারে  মুদ্রাস্ফীতির হার বেড়ে ৫.৫৪ শতাংশে দাঁড়িয়েছে এবং খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি বেড়ে ৭.৭৪ শতাংশ হয়েছে। গ্রামীণ এলাকায় খুচরা মুদ্রাস্ফীতির হার ছিল ৬.০৮ শতাংশ। আর শহরাঞ্চলে এই হার ছিল ৪.৮৮ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির হারও শহরের চেয়ে বেশি ছিল। গ্রামীণ এলাকায় চাল-ডাল-আটা সহ খাদ্যপণ্যের দাম বেড়েছে ৮.০৬ শতাংশ। অন্যদিকে শহরাঞ্চলে এই হার ছিল ৭.১৮ শতাংশ। এই পরিসংখ্যানেই স্পষ্ট, খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের পারিবারিক বাজেটের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে। শহরের চেয়ে গ্রামীণ মানুষকে বেশি দামে খাদ্যপণ্য কিনতে হচ্ছে।’

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে দীর্ঘ সাড়ে চার বছর বাদে রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। সুদের হার বাড়ার চাপ যে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপরে পড়বে, সেই আশঙ্কা করেছিলেন বাজার বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা যে অমূলক নয়, তা খুচরো বাজারের লাগাতার মূল্যবৃদ্ধি প্রমাণ করে দিয়েছে।

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের