মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আজ, মঙ্গলবার শহরে মিছিল করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল, সোমবার দিল্লি থেকে ফিরে তেমনটাই জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছাত্র-যুবদের নিয়ে রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল করার কথা রয়েছে মমতার। কিন্তু সেই মিছিলের কোনও অনুমতি নেই বলে এদিন সাফ জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। লালবাজারে দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, শহরে এখন দুর্গাপুজোর জন্য ভিড় হচ্ছে। এমন সময়ে কোনও অরাজকতা রুখতে কোনও মিছিলের অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ মমতার মিছিলের কোনও অনুমতি নেই বলেই ঘুরিয়ে বোঝাতে চেয়েছেন তিনি। পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে মিছিলের কোনও বিষয়ে জানানো হয়নি।

আরও পডুন: ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

অর্থাৎ পুলিশকে না জানিয়েই এদিন মিছিল করতে চলেছেন মমতা। যদিও সেই মিছিল আদৌ করতে দেওয়া হবে কিনা প্রশাসনের তরফে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে। দিল্লিতে গত তিনদিন ধরে রাস্তায় নেমে আন্দোলন করেছে ইন্ডিয়া জোট ও ককরোচ জনতা পার্টি। সেই আন্দোলনের ঝাঁঝ দিকে দিকে ছড়িয়ে পড়ছে। বিজেপি শাসিত রাজ্যে রাস্তায় নামছে বিরোধীরা। পশ্চিমবঙ্গেও দুর্গাপুজোর প্রাক্কালে রাস্তায় নামার কথা জানান মমতা। এদিনই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মিছিল করার কথা রয়েছে। গতকাল, সোমবার সেই খবরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘বেরোতে দেব না। সিপিকে নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না। প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী নামাতে বলেছি। বেরোতে দেব না। কোনও বিশৃঙ্খলা করতে দেব না, দুর্গাপুজো চলছে।’ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ও সিপির কড়া নির্দেশের পর এবার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় নামেন কিনা সেটাই দেখার।

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার