ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিহারে ফের নারী নিরাপত্তা নিয়ে উঠল বড় প্রশ্ন। কয়েমাস ধরেই বিহারের ঘটে চলেছে একের পর এক অপ্রীতিকর ঘটনা।  এবার খগড়িয়া জেলায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক নাবালকের বিরুদ্ধে। ঘৃণ্য সেই ঘটনাটি ঘটার সময় নির্যাতিতার ছোট ভাইও সেখানে উপস্থিত ছিল। নাবালিকাকে ধর্ষণের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।  গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নাবালককে।    

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খাগাড়িয়া জেলার মানসি থানা এলাকায়। জানা গিয়েছে, এক নাবালিকা তার বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে ছাগল চরাচ্ছিল।  তার ছোট ভাই তার সঙ্গে ছিল। ঠিক সেই মুহূর্তে  পাড়া থেকে এক নাবালক ছেলে এসে  ভাইয়ের সামনে থেকেই নাবালিকাকে একটি নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। নির্যাতিতার ভাই আতঙ্কিত হয়ে  দৌড়ে বাড়ি  যায় এবং বড়দের বিষয়টি জানায়। শিশুটির কথা শুনে নাবালিকার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। সময় নষ্ট না করেই ঘটনাস্থলে ছুটে যায় পরিবারের সদস্যরা। বেশকিছুক্ষণ খোঁজার পর আহত অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে। তার পরেই খবর দেওয়া হয় পুলিশকে।   

আরও পড়ুন: ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

ঘটনার খবর পেয়ে মানসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নির্যাতিতাকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়েছেন নাবালিকা বর্তমানে বিপদমুক্ত এবং তার চিকিৎসা চলছে। এই ঘটনায় খাগারিয়া এসপি পুষ্কর আনন্দ জানিয়েছেন, অভিযুক্তও একজন নাবালক এবং তাকে  হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ  করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বর্তমানে, পুলিশ পকসো আইনে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর গ্রামে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলেছে। 

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, জরুরি শুনানির আর্জি খারিজ

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের