দলীয় কাউন্সিলরদের নজরদারি! সমন্বয়ের বার্তা তৃণমূলের

সাম্প্রতিককালে পুরনির্বাচনে জয়ী দলের ১৮৭২জন কাউন্সিলরকে নিজেদের নজরদারির আওতায় আনছে তৃণমূল, আর সেটাও সমন্বয়ের মোড়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সদ্য শেষ হয়েছে বাংলার(Bengal) ১০৮টি পুরসভার নির্বাচনী(Municipal Election) প্রক্রিয়া। ওই ১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল(TMC) একাই দখল করেছে ১০৩টি পুরসভা। বামেরা পেয়েছে মাত্র ১টি পুরসভা। ৪টি পুরসভায় ফল ত্রিশঙ্কু হলেও সেখানেও তৃণমূলই বোর্ড গড়ার পথে এগিয়ে চলেছে। আর এই ১০৮টি পুরসভায় তৃণমূলের দলীয় কাউসিলরের(Councilor) সংখ্যা ১৮৭২জন। কার্যত পুরসভা এলাকায় এরাই দলের জনপ্রতিনিধিত্ব করছেন। আগামী ৫ বছর এরা কেমন পরিষেবা দেন সে দিকে যেমন আমজনতা তাকিয়ে থাকবেন তেমনই এদের পরিষেবার ওপরেই নির্ভর করবে আগামী দিনের নির্বাচনগুলিতে বাংলার পুরসভা এলাকার মানুষজন তৃণমূলকে কতটা সমর্থন করবেন সেই বিষয়টিও। রাজ্যের শাসক দল এর আগে দেখেছে স্থানীয় স্তরে আমজনতার ক্ষোভের মাশুল গুণতে হয়েছে দলকে। তাই সময় থাকতে থাকতেই সদ্য জয়ী এই ১৮৭২জন কাউন্সিলরকে নিজেদের নজরদারির আওতায় আনছে তৃণমূল, আর সেটাও সমন্বয়ের মোড়কে। মূলত ওই কাউন্সিলরদের জীবনযাত্রা, কাজকর্ম ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টিই এক্ষেত্রে দেখা হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

কাউন্সিলরদের কাজ নিজ নিজ এলাকায় উন্নয়ন সাধন এবং আমজনতার সঙ্গে পুরসভার যোগাযোগ রক্ষা তথা সুসম্পর্ক গড়ে তোলা। কিন্তু গত কয়েক দশক ধরেই দেখা যাচ্ছে অনেকেই এই পদকে কাজে লাগিয়ে কার্যত দুই হাতে টাকা কামিয়ে যাচ্ছেন। সামান্য পরিষেবা দিতে গিয়েও তাঁরা টাকাপয়সা চেয়ে নিচ্ছেন বলেও বারংবার অভিযোগ উঠেছে এই রাজ্যে। একই সঙ্গে দেখা যাচ্ছে তাঁদের জীবনযাত্রার মধ্যেও প্রচুর পরিবর্তন এসে যাচ্ছে ভোটে জেতার পরে পরেই। চালচলনে দাপট তো দেখাই যাচ্ছে, সেই সঙ্গে দেখা যাছে বিষয়আশয়, সম্পত্তি, গাড়ি, বাড়ি হাঁকিয়ে ভিখারি থেকে কোটিপতি হয়ে বসে আছেন তাঁরা। আর এই সব জিনিস আমজনতা মোটেও ভাল চোখে দেখছেন না। ওতীতে দেখা গিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের এই কুকীর্তির জেরে রাজ্যের শাসক দলকে আমজনতার ক্ষোভের মুখে পড়তে হয়েছে। নির্বাচনে খারাপ ফল হয়েছে। এই ঘটনা যাতে আর না হয় তাই এখন থেকেই সদ্য সদ্য জয়ী কাউন্সিলরদের এবার দলের নজরদারির আওতায় আনতে চাইছে তৃণমূল।

এই বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) জানিয়েছেন, ‘কাউন্সিলরেরা একেবারে নীচের স্তরে দলের প্রতিনিধিত্ব করে থাকেন। তাঁদের মাধ্যমেই দলের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ থাকে। ফলে স্বচ্ছতার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রশাসনিক স্বচ্ছতা ও পরিষেবা বজায় রাখতে পারলে রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা যায়। রাজ্য সরকারের অসংখ্য প্রকল্প রয়েছে। সেগুলি রূপায়ণে স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলি কার্যকর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। সেখানে সরকারি প্রকল্পের সঙ্গে মানুষের সংযোগ করে দিতে পারলেই যথেষ্ট। সরকারি কাজে দলের কোথাও খবরদারি করার দরকার নেই। শুধু সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছনোর ক্ষেত্রে কোথাও ব্যক্তিগত পছন্দ, স্বার্থ ইত্যাদি থাকলে দল তা বন্ধ করবে। সেই কারণেই নজরদারি প্রয়োজন।’ উল্লেখ্য আগামিকাল থেকেই শুরু হয়ে যাবে ওই ১০৮টি পুরসভায় চেয়ারম্যান পদের ঘোষণা ও পুরবোর্ড গড়ার কাজ। দোলের আগেই গোতা বিষয়টি সম্পন্ন হবে।

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন