আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উৎসবের মরশুমে আমেরিকায় হিন্দু মন্দির চত্বর রক্তাক্ত করার পরিকল্পনা ছিল। গণহত্যার ছক কষেছিলেন ১৯ বছরের এক যুবক। ইলিনয়েসের অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তদন্তকারীদের দাবি, অভিযুক্তের কাছে মিলেছে একটি চিরকুট যেখানে লেখা ছিল সব পরিকল্পনার কথা। তা ছাড়াও একটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়  হামলার দিন বন্দুক বিকল হয়ে যাওয়ার কথাও সহকর্মীকে জানিয়েছিল বলেও অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও এফবিআই। 

জানা গিয়েছে, আমেরিকার শিকাগো সংলগ্ন ইলিনয়েসের পালাটাইন এলাকার বাসিন্দা আলেকজান্দ্রোস পাপোরাকিসকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের অনুমান, গত ১১ অক্টোবর অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা ছিল তাঁর। যদিও কোন নির্দিষ্ট মন্দিরকে নিশানা করা হয়েছিল, তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। 

আরও পড়ুন: পুজোর আনন্দে বৃষ্টি ভ্রুকুটি! পঞ্চমী থেকে সপ্তমী ভিজতে পারে কলকাতা- সহ দক্ষিণবঙ্গ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তির কাছ থেকে অভিযুক্তের দেওয়া সন্দেহজনক বার্তা পাওয়ার পর তদন্ত শুরু হয়। ওই ব্যক্তি একটি নথি এবং আগ্নেয়াস্ত্র, বন্দুকের ম্যাগাজিন, বডি আর্মার ও অন্যান্য   সরঞ্জামের ছবি পেয়েছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।  অভিযুক্ত একটি ফাস্ট-ফুড রেস্তরাঁয় কাজ করত বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, কর্মস্থলে সে প্রকাশ্যে শ্বেতাঙ্গবাদী মতাদর্শের কথা বলত এবং ভারতীয়দের বিরুদ্ধে হিংসাত্মক মন্তব্য করত। এমনকী, ১১ অক্টোবর দিনটিকে সে ‘বিশেষ দিন’ বলেও উল্লেখ করেছিল বলে অভিযোগ। পুলিশের দাবি, হামলার দিন এক সহকর্মীকে ফোন করে অভিযুক্ত জানিয়েছিল, তার বন্দুকটি বিকল হয়ে গিয়েছে এবং সে দ্রুত সেখান থেকে চলে এসেছে।  ঘটনার গুরুত্ব বিবেচনা করে পালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট পুলিশ যৌথভাবে অভিযুক্তকে গ্রেফতার করে। অরোরা পুলিশকেও সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি এলাকার হিন্দু মন্দিরগুলিকে সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪