মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যত সময় যাচ্ছে ততই মানুষের মন থেকে উঠে যাচ্ছে বিশ্বাস নামক বস্তু। বাড়ছে সম্পর্কে থেকেও প্রতারণার প্রবণতা। যার পরিণতি হচ্ছে মর্মান্তিক। ফের একবার সামনে এসেছে ভয়ানক এক ঘটনা। লিভ ইন সঙ্গীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। সম্পর্কে টানাপোড়েনের জেরেই এই হত্যাকাণ্ড বলে অনুমান করছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত উখড়ায়। মৃত মহিলার নাম চন্দ্রা সিং (৪৫)| স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে চন্দ্রার গলায় আঘাত করা হয়। সেই আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে অন্ডাল থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত প্রেম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

চন্দ্রা ও প্রেমের মধ্যে কী কারণে বিবাদ হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যক্তিগত সম্পর্কের কোনও টানাপোড়েন এই ঘটনার পিছনে ছিল কি না, তা-ও তদন্তের বিষয়। ঘটনার আগে তাঁদের মধ্যে কোনও অশান্তি হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই ঘটনায় অন্য কোনও বিষয় জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন