পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চমীর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একাধিক বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল দ্রুতগতির ট্রাক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একটি সরকারি বাসের কন্ডাক্টরের। আহত হয়েছেন আরও আট জন। উৎসবের সকালে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের ধারে একটি হোটেলের সামনে যাত্রীবাহী একাধিক বাস দাঁড়িয়েছিল। সেই সময় খড়গপুরের দিক থেকে আসছিল একটি দ্রুতগতির ট্রাক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসগুলিতে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। সংঘর্ষের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় তিনটি বাস এবং দু’টি ছোট গাড়ি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে একটি সরকারি বাসের কন্ডাক্টরকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসটি দিঘা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। পথে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকার সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। কীভাবে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পুজোর মরশুমে জাতীয় সড়কে এই দুর্ঘটনা ফের যানবাহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য