পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর পঞ্চমীর ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিম বর্ধমানের কাঁকসায়। বালি বোঝাই ট্রাক্টরের পিছনে একটি চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার ভোররাতে কাঁকসার রাজবাঁধ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বর্ধমানের দিক থেকে একটি ছোট চারচাকা গাড়ি দুর্গাপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল বালি বোঝাই একটি ট্রাক্টর। স্থানীয়দের দাবি, চারচাকা গাড়িটি দ্রুত গতিতে চলছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সামনে থাকা বালি বোঝাই ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে চারচাকা গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। অন্যদিকে, ট্রাক্টরটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উলটে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখতে পান, চারচাকা গাড়ির যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। ট্রাক্টরের চালকও ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন।

আরও পড়ুনঃ পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাজবাঁধ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুতগতিই দুর্ঘটনার কারণ কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত