মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির পর এ বার মুম্বই। জাতীয় পতাকা হাতে পথে নামার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেফতারির প্রতিবাদে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মুম্বইয়ের আজাদ ময়দানে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই তৎপর মুম্বই পুলিশ। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) আজাদ ময়দানে বিক্ষোভ কর্মসূচির আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ময়দান চত্বরে বসানো হয়েছে ব্যারিকেড। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশকর্মী। পাশাপাশি ঘটনাস্থলে রাখা হয়েছে পুলিশের একাধিক ভ্যান। নিরাপত্তা ব্যবস্থার সেই ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ অক্টোবর এক দিনের জন্য আজাদ ময়দানে বিক্ষোভ কর্মসূচি করার অনুমতি পেয়েছে CJP। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। তবে দলের তরফে সমর্থকদের সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমায়েত হওয়ার বার্তা দেওয়া হয়েছিল। প্রায় ৭ হাজার বর্গমিটার নির্দিষ্ট জায়গায় সর্বাধিক ৫ হাজার মানুষের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত এলাকার বাইরে মিছিল করা যাবে না। মাইক বা লাউডস্পিকার ব্যবহারের জন্যও আগে থেকে অনুমতি নিতে হবে। পাশাপাশি জমায়েতের জায়গায় রান্না করা এবং আবর্জনা ফেলার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে।

আরও পড়ুন: মহাষষ্ঠীর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে বন্দে ভারত

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে বিতর্কের পর CJP-র দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, নিষিদ্ধ প্রতিবাদস্থলে ঢুকে ব্যারিকেড অতিক্রম করে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তাঁরা। পরে তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এই গ্রেফতারির প্রতিবাদেই দুই নেতার পাশে দাঁড়াতে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছে দল। সমর্থকদের হাতে জাতীয় পতাকা নিয়ে আজাদ ময়দানে আসার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে না গিয়ে নির্দিষ্ট প্রতিবাদস্থলেই জমায়েত করার নির্দেশ দিয়েছে CJP।

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য