তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন আদলে সাজছে তারাপীঠ। পুরো ভোল বদলে যাবে মায়ের গর্ভগৃহের। মহালয়ার আগের রাতেই তারা মায়ের গর্ভগৃহে ফেরার কথা থাকলেও, প্রতিকূল আবহাওয়া এবং দিল্লিতে সিজেপি আন্দোলনের জন্য অবরোধের কারণে প্রয়োজনীয় সামগ্রী সময়মতো মন্দিরে এসে পৌঁছয়নি। রেলিংও এসে না পৌঁছনোয় তাই সংস্কারের কাজ করা সম্ভব হয়নি।

অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে মা তারার গর্ভগৃহে প্রবেশের দিনক্ষণ ঘোষণা করল মন্দির কমিটি। মন্দির সূত্রে জানা গিয়েছে আগামী ২৫ অক্টোবর রবিবার ভোরবেলা শিবমন্দির থেকে মা তারাকে বিশ্রাম মঞ্চে নিয়ে আসা হবে। সারাদিন সেখানে পূজার্চনার পর, সন্ধ্যায় আরতির পর মূল গর্ভগৃহে ফিরবেন মা তারা। সেদিন তাঁকে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে লক্ষ্মী রূপে পুজো করা হবে। লক্ষ্মী পুজোর দিনেই মা তারাকে রাজরাজেশ্বরী রূপে পুজো করার রীতি রয়েছে। এবারেও তার অন্যথা হবে না। তারাপীঠের মূল মন্দিরের সংস্কারের জন্য এতদিন মা তারাকে বাইরে শিবমন্দিরে রেখে পুজো করা হচ্ছে।

আরও পডুন: ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সেই সংস্কারের কাজ মহালয়ার আগে শেষ করার কথা থাকলেও হয়ে ওঠেনি। প্রথমত খামখেয়ালি আবহাওয়া, কারণ আবহাওয়ার সমস্যার জেরে নির্ধারিত কাজের গতি ব্যাহত হয়। এর পাশাপাশি সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দিল্লির অবরোধের প্রভাব। অযোধ্যার কারিগরদের তৈরি গর্ভগৃহের রেলিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী দিল্লি হয়ে বীরভূমের তারাপীঠে আসার কথা ছিল। সেই অবরোধের জেরে সামগ্রীগুলি যথাসময়ে এসে পৌঁছয়নি। এই কারণেই মহালয়া এবং ষষ্ঠীর দিনে মা তারাকে মূল গর্ভগৃহে ফেরানো সম্ভব হয়নি। তবে লক্ষ্মীপুজোর আগের রাতে মাকে নিজের স্থানে নিয়ে যাওয়া হবে বলে মন্দির কমিটি জানিয়েছে। মায়ের মূল গর্ভগৃহের বেদির ৮ ইঞ্চি উচ্চতা বাড়ানো হয়েছে। মূল গর্ভগৃহের দরজা পুরোটাই রিমোট সিস্টেমে করা হয়েছে। এছাড়াও গর্ভগৃহের ভিতরে নতুন এয়ার কন্ডিশন সিস্টেম বসানো হয়েছে।

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪