ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে নতুন করে ভয়াবহ সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। পরপর দু’দিনে দেশটির গুরুত্বপূর্ণ সরকারি পরিকাঠামোর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠল ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এডেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলার পর শুক্রবার নিশানা করা হয় এডেন আন্তর্জাতিক বিমানবন্দরকে। রানওয়ের কাছে আছড়ে পড়ে পরপর দুটি ক্ষেপণাস্ত্র। সেই সময় বিমানবন্দর থেকে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল একটি যাত্রীবাহী বিমান। ক্ষেপণাস্ত্র দুটি বিমানটির মাত্র ৫০০ মিটার দূরে পড়ায় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে অল্পের জন্য রক্ষা পান বিমানের যাত্রী ও কর্মীরা।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি জানিয়েছেন, শুক্রবার এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি আঘাত হানে দুটি ক্ষেপণাস্ত্র। সেই সময় একটি যাত্রীবাহী বিমান উড়ানের প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ক্ষেপণাস্ত্রগুলি পড়ে। তবে বিমানের যাত্রী এবং ক্রু সদস্যদের কারও কোনও ক্ষতি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আল-এরিয়ানি এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। সম্ভাব্য বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে বলেও স্বস্তি প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হুথিদের একটি সামরিক সূত্র জানিয়েছে, শুক্রবার এডেন প্রদেশের বদর সামরিক শিবিরে হামলা চালানো হয়েছে। সেখানে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর কমান্ড সদর দফতর এবং অস্ত্রভাণ্ডারকে নিশানা করা হয়েছিল বলে দাবি তাদের।

আরও পড়ুন: মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

এদিকে, ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী এবং ইরানপন্থী হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ক্রমশ তীব্র হচ্ছে। সেনবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নাজিলি জানিয়েছেন, আকাশপথে সহায়তা নিয়ে সরকারি বাহিনী ওই অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। ইয়েমেনের আরেক গুরুত্বপূর্ণ রণক্ষেত্র তাইজ প্রদেশেও লড়াই চলছে। সরকারি বাহিনীর দাবি, সেখানে হুথিদের একাধিক বড়সড় হামলা প্রতিহত করা হয়েছে। সংঘর্ষে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি হুথিদের সঙ্গে যুক্ত একটি বিশেষ ড্রোন পরিচালনাকারী দলকে আটক করার কথাও জানিয়েছে সরকারি বাহিনী।

কৃষকদের দুর্দিনে মানবিক উদ্যোগ সরকারি আধিকারিকদের, দান করবেন নিজেদের বেতন

সপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জল্পনায় সিলমোহর! সুরকার অনিরুদ্ধর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন কাব্য মারান, কবে বিয়ে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট