মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের তদন্তকারী সংস্থার নজরে কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অর্থপাচার সংক্রান্ত একটি মামলায় তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী ২৩ অক্টোবর কোচির ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (CMRL) এবং বিজয়নের মেয়ে বীণা টি-র সংস্থা এক্সালজিক সলিউশনের (Exalogic Solutions) মধ্যে আর্থিক লেনদেন ঘিরেই এই তদন্ত। অভিযোগ, আইটি পরামর্শ পরিষেবার আড়ালে কয়েক কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছিল। এই ঘটনায় নতুন করে চাপে কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ইডি সূত্রে খবর, অর্থপাচার প্রতিরোধ আইনের (PMLA) অধীনে এই তলব করা হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, কোচির সংস্থা CMRL বিজয়নের মেয়ে বীণার বন্ধ হয়ে যাওয়া সংস্থা এক্সালজিক সলিউশনসকে প্রায় ২.৭৮ কোটি টাকা দিয়েছিল। আইটি পরামর্শ পরিষেবার বিনিময়ে ওই টাকা দেওয়া হয়েছে বলে দেখানো হলেও বাস্তবে কোনও পরিষেবা দেওয়া হয়নি বলেই অভিযোগ তদন্তকারীদের। সেই অর্থ লেনদেনের প্রকৃত কারণ খতিয়ে দেখছে ইডি। এই মামলায় ইতিমধ্যেই পদক্ষেপ করেছে কেরলমের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ব্যুরো (VACB)। পিনারাই বিজয়ন তাঁর মেয়ে বীণা এবং জামাই তথা প্রাক্তন মন্ত্রী মহম্মদ রিয়াস-সহ কয়েকজনের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে। ইডি-র জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে মামলা রুজু করার নির্দেশ দিয়েছিল কেরলম হাইকোর্ট। আদালতের সেই নির্দেশের পরই তদন্ত আরও গতি পেয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

অন্যদিকে, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজয়ন। তবে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির আর্জি শুক্রবার খারিজ করে দেয় শীর্ষ আদালত। বিজয়নের আইনজীবী গ্রেফতারির আশঙ্কার কথা জানিয়ে সুরক্ষার আবেদনও করেছিলেন। আদালত জানিয়েছে, দশেরার ছুটির মধ্যে বিশেষ বেঞ্চ গঠন করা সম্ভব কি না, তা বিবেচনা করা হতে পারে। অন্যথা ২৬ অক্টোবর আদালত খোলার পর মামলাটি শোনা হতে পারে। এদিকে, ২৩ অক্টোবর হাজিরার নির্দেশ নিয়ে বিজয়নের আইনজীবী জানিয়েছেন, কেরলম বিধানসভার অধিবেশন ২৯ অক্টোবর পর্যন্ত চলার কথা। তাই নির্ধারিত দিনে হাজিরা দেওয়া সম্ভব হবে না বলে ED-কে জানানো হবে।

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

জ্যান্ত অজগরকে দড়ি বানিয়ে স্কিপিং মত্ত যুবকদের, ভাইরাল ভিডিও

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

ভালবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে