কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার থিম পুজোর সঙ্গে টেক্কা দিচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে ‘দাও ফিরে সে অরণ্য’। নজর কাড়ছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার রবীন সঙ্ঘ পাঠাগারের মণ্ডপ। বাঁশ-কঞ্চিতে গড়ে উঠেছে সবুজের জগৎ, মণ্ডপজুড়ে পাখির বাসা! পরিবেশ রক্ষার পাশাপাশি বাল্যবিবাহ রোধ ও সামাজিক সম্প্রীতির বার্তাও দিচ্ছে ৯১ বছরের এই দুর্গাপুজো।

থিম পুজোর জৌলুসে কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে নজর কাড়ছে জেলার পুজো মণ্ডপও। এবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাসবালান্ডা সরকারপাড়ার রবীন সঙ্ঘ পাঠাগারের দুর্গাপুজোয় উঠে এসেছে প্রকৃতি ও অরণ্য সংরক্ষণের বার্তা। পুজোর ৯১তম বর্ষে তাদের এবারের থিম ‘দাও ফিরে সে অরণ্য’। অভিনব থিম, পরিবেশবান্ধব সাজসজ্জা এবং সামাজিক সচেতনতামূলক বার্তার টানে ইতিমধ্যেই এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।

পুজো মণ্ডপে প্রবেশ করলেই মনে হবে, যেন এক টুকরো জঙ্গলের মধ্যে এসে পড়েছেন দর্শনার্থীরা। বাঁশ ও কঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপের বিভিন্ন অংশ। গোটা মণ্ডপজুড়ে ফুটিয়ে তোলা হয়েছে সবুজায়নের আবহ। পাশাপাশি অসংখ্য বাবুই পাখির বাসা ও অন্যান্য পাখির বাসার প্রতিরূপ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। এমনকি, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সাপের বাসাও। সব মিলিয়ে অরণ্যের স্বাভাবিক পরিবেশকে শিল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন পুজো উদ্যোক্তারা।

শুধু নান্দনিক উপস্থাপনাই নয়, এই পুজোর অন্যতম আকর্ষণ পরিবেশ রক্ষার বার্তা। মণ্ডপের বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ডের মাধ্যমে গাছ লাগানো, প্রকৃতি বাঁচানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধেও প্রচার চালানো হচ্ছে। পুজো মণ্ডপকে সচেতনতার মঞ্চ হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।

আরও পডুন: প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

অন্যদিকে, হারিয়ে যেতে বসা মাটির তৈরি বিভিন্ন সামগ্রী ও পুরনো দিনের আসবাবপত্রের আদলে তৈরি উপকরণও মণ্ডপের আকর্ষণ বাড়িয়ে তুলেছে। আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গোটা পুজো প্রাঙ্গণ। ঐতিহ্য, প্রকৃতি ও আধুনিক থিমের মেলবন্ধনে রবীন সঙ্ঘ পাঠাগারের এই উদ্যোগ ইতিমধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। পুজোর উদ্বোধন করেন হাড়োয়ার কৃতী সন্তান তথা প্রাক্তন সেনাকর্মী অশোক মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির উদ্যোক্তা সন্দীপন দাস, অভ্র সরকার, শুভঙ্কর বিশ্বাস, শুভেন্দু দাস, পলাশ সরকার, সুব্রত মণ্ডল, কাকুলি দাস, রিমা দাস জানা, প্রিয়া দাস, খেয়ালি বন্দ্যোপাধ্যায় সরকার, মধুছন্দা সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এবারের পুজোয় সামাজিক দায়বদ্ধতার দিকটিও বিশেষভাবে তুলে ধরেছেন উদ্যোক্তারা। সুন্দরবনের কুমিরমারি এলাকার যেসব মহিলা বাঘের হামলায় স্বামী বা আত্মীয়স্বজনকে হারিয়েছেন, তাঁদের সম্মান জানানো হয় পুজো কমিটির পক্ষ থেকে। পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। উল্লেখ্য, নবীন সঙ্ঘ পাঠাগার দীর্ঘদিন ধরেই প্রতি বছর নতুন নতুন থিমের মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণ করার চেষ্টা করে আসছে। এবার ৯১তম বর্ষে ‘দাও ফিরে সে অরণ্য’ থিমের মধ্য দিয়ে প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরেছে তারা।

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫