‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আনন্দের মধ্যেই বড়সড় বিপর্যয়। সপ্তমীর রাতে চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শহরজুড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেও প্রশ্ন উঠতে শুরু করেছে বাকি পুজোর দিনগুলিতে কীভাবে ভিড় সামলানো হবে? বড় বড় পুজোমণ্ডপগুলিতে দর্শনার্থীদের প্রবেশ কি আদৌ স্বাভাবিক থাকবে? নাকি নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ রাখতে হবে মণ্ডপের দরজা? এই পরিস্থিতিতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে নিজের অবস্থান জানালেন উদ্যোক্তা সজল ঘোষ।

শনিবার রাতে চোরবাগানের দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে দর্শনার্থীদের বাড়ি ফিরে যাওয়ার আবেদন জানিয়েছিলেন সজল ঘোষ। রবিবার সকালে মৃতদেহগুলি যেখানে রাখা হয়েছে, সেই মর্গেও পৌঁছে যান তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোকপ্রকাশ করেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা। সজল বলেন, ‘এরকম পুজো যেন আর জীবনে দেখতে না হয়। কার গাফিলতিতে দুর্ঘটনা, সেটা সরকার খুঁজবে।’ নিজেদের পুজোমণ্ডপে পরিস্থিতি নিয়েও মুখ খোলেন তিনি। সজল জানান, শনিবার রাতের ঘটনার পর সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবে তা কার্যকর করা বেশ কঠিন হয়ে পড়েছিল। বারবার ঘোষণা করেও দর্শনার্থীদের সরানো সম্ভব হচ্ছিল না। এমনকী মাইক বন্ধ করে দেওয়ার পরেও কয়েকজন দর্শনার্থী আপত্তি জানিয়ে ঝামেলা শুরু করেন বলে দাবি তাঁর।

আরও পড়ুন: ‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

তাহলে রবিবার সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ দর্শকদের জন্য খোলা থাকবে কি? এই প্রশ্নের উত্তরে সজল ঘোষ জানান, ‘মণ্ডপ খোলা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।’ তাঁর কথায়, ‘আজ খুলব কি না জানি না। সেই মানসিকতাই নেই।’ অর্থাৎ, আপাতত পুজোমণ্ডপ খোলা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি উদ্যোক্তারা। অন্যদিকে, চোরবাগানের দুর্ঘটনার পর সন্তোষ মিত্র স্কোয়ারের লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল পুলিশের বিশেষ দল। উদ্যোক্তাদের তরফে সম্পূর্ণ শো বন্ধ না করে সময়সীমা কিছুটা কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেই আবেদন মেনে নিয়েছে পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে লাইট অ্যান্ড সাউন্ড শো পুরোপুরি বন্ধ করে দিতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। 

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি