‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মণ্ডপের ভিতরে নয়, প্রবেশ ও বেরোনোর পথে দুর্ঘটনা ঘটেছে। ভিতরে এমন ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজনের ক্ষেত্রে একাধিক ত্রুটি ছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিপর্যয়ের সময়ে রাজনীতি থেকে দূরে থাকার আবেদন জানান তিনি। তাঁর কথায়, ‘অনেক আবর্জনা বয়ে নিয়ে যাচ্ছি, পরিষ্কার করতে সময় লাগবে।’ অস্থায়ী হোমগার্ডদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগও উঠেছে।

আরও পড়ুনঃ চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

মুখ্যমন্ত্রী জানান, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে SIT গঠন করে তদন্ত হবে। আহত ২৫ জনের মধ্যে দু’জন আইসিইউ-তে রয়েছেন। তবে আহতেরা বিপদমুক্ত এবং তাঁদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ন’টি পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। আগামী ২০ ও ২১ অক্টোবর মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩