নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েকে চিকিৎসক করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু খরার দাপটে নষ্ট হয়ে যায় চাষের ফসল। তাতেই মাথায় চাপে ঋণের বোঝা। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে ঋণ শোধের চাপ এবং মেয়ের উচ্চশিক্ষার বিপুল খরচ, সব মিলিয়ে ক্রমশ অসহায় হয়ে পড়েছিলেন তিনি। তার উপর আবেদন করেও মেলেনি মেয়ের MBBS পড়ার ফি মকুবের সুবিধা।  এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই কৃষক। তার পরেই আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিয়েছেন কৃষক। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে সরকারি সাহায্যের আর্জিও জানিয়েছিলেন। ফসল নষ্টের কারণে কৃষকের মৃত্যু নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।   

জানা গিয়েছে, মৃত কৃষকের নাম শঙ্কর আবনরাও ক্ষীরসাগর। বয়স ৪৬ বছর। মহারাষ্ট্রের লাতুর জেলার বোরগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। নিজের অল্প জমিতে সয়াবিন চাষ করেছিলেন শঙ্কর। ভালো ফলনের আশায় ছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় খরার কারণে তাঁর সয়াবিন নষ্ট হয়ে যায়। ফলে চাষ থেকে আয় হওয়ার আশা কার্যত শেষ হয়ে যায়। পুলিশের বক্তব্য অনুযায়ী, ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ঋণের বোঝা এবং মেয়ের পড়াশোনার খরচ নিয়ে প্রবল আর্থিক সঙ্কটে ছিলেন ওই কৃষক। শঙ্করের এক মেয়ে মেডিক্যাল কলেজে পড়াশোনা করছেন। খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সন্তানদের পড়াশোনার ফি মকুবের কথা ঘোষণা করেছিল সরকার। সেই সুবিধা পাওয়ার জন্য আবেদনও করেছিলেন শঙ্কর। কিন্তু অভিযোগ, আবেদন করা সত্ত্বেও তাঁর মেয়ের মেডিক্যাল কলেজের ফি মকুব হয়নি। 

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজের জমিতে গিয়ে মোবাইল ফোনে একটি ভিডিয়ো রেকর্ড করেন শঙ্কর। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ভিডিয়োয় জেলাশাসকের কাছে আবেগঘন আবেদন জানিয়ে প্রশ্ন তোলেন, ফসল নষ্ট হওয়ার পরেও কেন সরকারি সাহায্য পেলেন না তিনি? কেন ঋণ মকুবের কোনও প্রকল্পের সুবিধা তাঁর কাছে পৌঁছল না? আবেদন করা সত্ত্বেও কেন মেয়ের মেডিক্যাল কলেজের ফি মকুব করা হল না? ভিডিয়োটি সামনে আসার পর তাঁর আত্মীয়স্বজন এবং পুলিশ খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ওই কৃষকের মৃত্যু হয় বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বোরগাঁও গ্রামের জমি থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে খরাপ্রবণ এলাকায় কৃষকদের কাছে সরকারি সাহায্য পৌঁছনোর প্রক্রিয়া। 

রজনীকান্তের অন্ধভক্ত! ‘জেলার ২’ দেখতে গোটা সিনেমা হল বুক করলেন সঞ্জু স্যামসন

বাংলাদেশি এজেন্ট, রেয়াত নয়!’ চোরবাগান কাণ্ডে ধৃত আইনুলকে কড়া বার্তা দিলীপের

‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান