‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট কাণ্ডে রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনীতি। পদপিষ্ট কাণ্ডে মৃত্যু হয়েছে ১৯ জনের। সেই মৃতদেহ নিয়ে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে বিরোধী দল সিপিএম ও মমতা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু সরকারের বিরুদ্ধে চোরবাগান নিয়ে প্রচার চালাচ্ছেন তাঁরা। এবার সোশ্য়াল মিডিয়ায় থাকা সেই সমস্ত বিরোধী নেতাদের কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বুধবার বিজয়া দশমীর দিনে সকালে গঙ্গার ঘাট পরিদর্শন করেই সোজা তিনি চলে যান নিউ বারাকপুরে। সেখানে চোরবাগানে পদপিষ্টের জেরে নিহত পিঙ্কি সমাদ্দারের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ও সরকারি চাকরির প্রতিশ্রুতিই দেন তিনি। সঙ্গে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী।

আরও পডুন: ‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চোরবাগান কাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছি। প্রিয়জনকে তো আর ফিরিয়ে দিতে পারব না। তাই আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সংসারটাকে বাঁচাতে চাইছি। চোরবাগান কাণ্ডে কেউ ভুয়ো খবর ছড়ালে দ্রুত ব্য়বস্থা নেওয়া হবে। সেই সবদিক খতিয়ে দেখছে পুলিশ। আর বিরোধীরা এত কথা বলছেন, তাঁরা কোথায়? আর্থিক সাহায্য নাই করতে পারেন। একজনও তো মৃতের পরিবারের পাশে এসে দাঁড়াল না। বিরোধীরা শুধু সোশ্যাল মিডিয়া ও মিডিয়াতে রয়েছে। মিডিয়া প্রশ্ন করছে সেই দৌলতে সেখানে রয়েছে। বাকি বাস্তবে এদের কোনও অস্তিত্ব নেই। রাজ্য সরকারের তরফে ২৫ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা মিলিয়ে মোট ২৭ লক্ষ টাকা পেয়েছে পরিবারটি। প্রিয়ার মায়ের বয়স ৩৬ বছর এবং তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাই তাঁকে স্থানীয় বিডিও অফিসে কাজ দেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছি।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে তদন্তের বিষয়টি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি খতিয়ে দেখবে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখবেন তাঁরাই। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সমস্ত নথি কমিটির হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনার নেপথ্যে কোনও নির্দিষ্ট ঘোষণা বা অন্য কোনও কারণ ছিল কি না, সেই প্রশ্নেও তদন্তকারী দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

মহিলা নৃত্যশিল্পীকে চড় পুলিশ কর্তার! প্রতিবাদ করায় জনতার দিকে পিস্তল তাক, ভাইরাল ভিডিও

‘ঋত তৃণমূলের বিধায়করাও আমার পাশে রয়েছে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ৪০-এ প্রয়াত আলিয়া-শেফালির সহ-অভিনেত্রী দিব্যা

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে