চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট কাণ্ডে সিট গঠন করল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ও আলোচনা করে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সেই বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিটের চেয়ারম্যান করা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তাঁর নেতৃত্বেই তদন্ত করবে সিট। রাজ্যের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ৬ সদস্যের তদন্তকারী দলে থাকছেন বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের প্রধান সচিব, রাজ্য পুলিশের STF-এর ডিজি-আইজিপি জাভেদ শামিম, রাজ্য পুলিশের ডিজির প্রতিনিধি, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রতিনিধি এবং কলকাতায় কর্মরত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF-এর একজন প্রতিনিধি।

আজ, বুধবার থেকেই কাজ শুরু করবে সিট। আগামী তিন মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমমটাই জানানো হয়েছে। কেন ঘটল চোরবাগানে বিপর্যয়? রাস্তা আদৌ ছিল কিনা, প্যান্ডেল না ভেঙে পড়লেও সেটা কারা ঘোষণা করল, সবদিক খতিয়ে দেখবেন সিটের তদন্তকারীরা। কার গাফিলতি রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন সিটের সদস্যরা। তারপরেই সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়বে। পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য সরকার। চোরবাগানের ঘটনায় প্রশাসনিক গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখবে SIT। দুর্ঘটনার সময় আয়োজক, পুলিশ, স্বেচ্ছাসেবক, বেসরকারি নিরাপত্তারক্ষী, দমকল ও অ্যাম্বুল্যান্স পরিষেবার ভূমিকা খতিয়ে দেখা হবে। পাশাপাশি, CCTV ফুটেজ, মোবাইল ভিডিও, পুলিশ ও কন্ট্রোল রুমের নথি, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এমনটাই জানা গিয়েছে।

আরও পডুন: ক্যান্সার আক্রান্ত রোগী কতদিন বাঁচবেন? মুখের ছবি দেখে বলে দেবে AI

মহাসপ্তমীর দিন শহরের বুকে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। চোরবাগান সর্বজনীনের ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। আহত হোন অনেকে। সেই ঘটনায় নাড়া দিয়ে যায় গোটা শহর তথা রাজ্যকে। পদপিষ্ট কাণ্ড তদন্তের জন্য তৎক্ষণাৎ নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বর্তমানে কর্মরত কোনও বিচারপতিকে মাথায় রেখে তদন্ত কমিটি গড়া হবে। তবে তাতে অসুবিধা রয়েছে বলে জানান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। কোনও কর্মরত বিচারপতিকে এভাবে সিটের দায়িত্বে আনা যায় না। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সেই কথা রাজ্যকে জানান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরেই অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীকে মাথায় রেখে তদন্ত দল গঠন করেছে রাজ্য।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য