‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে যমুনা সংস্কারের প্রকল্পের উদ্বোধনে গিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠান মঞ্চ থেকেই লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। শাহ কটাক্ষের সুরে বলেছেন, ‘আমি জানি রাহুল আপনি আমাকে শুনতে পাবেন না। আপনি বিদেশে কোথাও বসে রয়েছেন, মজা করছেন। কিন্তু কেন এইসময়ে আপনি বিদেশে গিয়েছেন, তার ব্য়াখ্যাও দেবেন না। ঠিক আছে, আপনার ব্যক্তিগত জীবন, কোথায় যাবেন কী করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু দিল্লিতে যখন নামবেন তখন নিশ্চয়ই আমার কথা শুনতে পাবেন। তাই এখনই বলে রাখছি আপনাকে। আগামী ৩০ বছর আপনার দল ক্ষমতাতে আসতে পারবে না।’

ভোটচুরি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগা বিরোধী দলগুলিকেও খোঁচা দিতে ছাড়েননি স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, আগামী কয়েকদশক আঞ্চলিক দলগুলি নিজেদের রাজ্যে ক্ষমতাতে ফিরতে পারবে না। তিনি আরও বলেন, ‘বিক্ষোভকারী ও আন্দোলনকারীরা কিছুই অর্জন করতে পারেননি। ওদের দাবির কোনও সারবত্তা নেই। আপনারা একটা কাজ করুন, কীভাবে ক্ষমতাতে ফিরবেন সেটা নিয়ে আলোচনা করুন। সেই বিষয়ে কথাবার্তা শুরু করুন।’ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিদেশযাত্রা নিয়ে জাতীয়স্তরে জোর চর্চা শুরু হয়েছে। রাহুল গিয়েছেন ভিয়েতনাম সফরে। তাঁর সেই বিদেশ সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। সোনিয়া তনয়কে লাগাতার আক্রমণ করতে দেখা যাচ্ছে বিজেপির তরফে। ঠিক যখন জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআর ইস্যু নিয়ে আন্দোলন চলছে দেশে, তখন রাহুলের ভিয়েতনাম সফর চর্চার বিষয় হয়ে উঠেছে।

আরও পডুন: বিপর্যস্ত চোরবাগানে বিজয়ায় ‘অন্ধকারে’ই রয়েছে প্রতিমা, হয়নি দেবীবরণ, কবে নিরঞ্জন?

বিজেপি নেতা তথা সাংসদ সম্বিত পাত্র রাহুল গান্ধিকে শাসনব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা করার অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেছেন যে, রাহুল ‘জর্জ সোরোসের কাছ থেকে পাঠ নিতে’ বিদেশে গিয়েছেন। বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারিও প্রশ্ন তুলেছেন যে, কংগ্রেস নেতা কি নিছক ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন, নাকি তাঁর ‘বিশৃঙ্খলার সহযোগী’দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার